মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
Medical & Dental Journal

১০ মেডিকেল কলেজে আরও ১৯ হোস্টেল নির্মাণের পরিকল্পনা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ নভেম্বর ২০২৪, ৬:৫৬ · ২ মিনিটে পড়ুন
১০ মেডিকেল কলেজে আরও ১৯ হোস্টেল নির্মাণের পরিকল্পনা
লেখার আকার

রবিবার, ০২ নভেম্বর, ২০২৪

১০ মেডিকেল কলেজে আরও ১৯ হোস্টেল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও মেডিকেল কলেজগুলোর সংকট দ্রুত সমাধানের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

শনিবার (২ নভেম্বর) রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন তাঁর বক্তব্যে বলেন,রাজশাহী ও রংপুরসহ দেশের ১০টি মেডিকেল কলেজে মেডিকেল ছাত্র-ছাত্রীদের জন্য ১৯টি হোস্টেলের কাজ শুরুতে যাচ্ছে।

বক্তব্যে তিনি আরো বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের বয়স এখনও তিন মাস হয়নি। কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। মেডিকেল কলেজগুলোতে শিক্ষক ও অবকাঠামো সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে স্বাস্থ্য শিক্ষায় যে সংকটগুলো রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের জন্য কাজ করছি।”

এছাড়াও সকল অসমাপ্ত পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে স্বাস্থ্য উপদেষ্টা নির্দেশ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “আমরা আশাবাদী, অচিরেই হয়তো রাজশাহী মেডিকেল কলেজে ইনভেসিভ কার্ডিওলজি আরও সম্প্রসারণ করতে পারব এবং কার্ডিয়াক সার্জারি চালুর উদ্যোগ নিতে পারব। রামেকে কার্ডিওলজির কোনো পদ নেই। সেটি যেন দ্রুত করা যায়, সে ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি।”

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর মহা. হবিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি মো. আব্দুল মান্নান। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান ও রাজশাহী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার প্রমুখ।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ 

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিট এ এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। আগে এ নীতিমালা প্রকাশ করত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার বিএমডিসির ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি পুরুষদের ফুসফুসের ক্যান্সারের হার সবচেয়ে বেশি

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ফুসফুসের ক্যান্সার সারা বিশ্বেই একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, কিন্তু কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে এর প্রভাব আরও তীব্র। ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পুরুষদের মধ্যে এই ক্যানসারের উচ্চ হার আমাদের জন্য একটি উদ্বেগজনক বাস্তবতা। তাদের জীবনধারা, সাংস্কৃতিক প্রভাব, এবং…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স: একটি বিশ্বজনীন স্বাস্থ্য সংকট

২১ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স (এএমআর) হলো একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা বর্তমানে বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে। এটি তখন ঘটে যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, বা পরজীবী অ্যান্টিমাইক্রোবিয়াল (যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গাল) ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে, এই রোগগুলো…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।