মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

সড়ক দুর্ঘটনায় লালমনিরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসারের মৃত্যু

অংকন বনিকপ্রকাশ: ৯ জুলাই ২০২০, ৬:৪০ · ১ মিনিটে পড়ুন
সড়ক দুর্ঘটনায় লালমনিরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসারের মৃত্যু
ছবিঃ শোক সংবাদ।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

এবার সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেলো আরো একজন চিকিৎসকের প্রাণ। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেন লালমনিরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এ এফ এম গোলাম আম্বিয়া আদিল। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ৩টা নাগাদ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িরবাজার এলাকায় ইজিবাইক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেলে স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. আদিল রংপুর মেডিকেল কলেজের ৩৬ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নাল মেডিসিন বিভাগের রেসিডেন্ট ছিলেন তিনি।

মেধাবী এই চিকিৎসকের অকাল মৃত্যুতে তাঁর সাবেক কর্মস্থল আদিতমারী উপজেলা ও বর্তমান কর্মস্থল লালমনিরহাট সদরসহ পরিচিত মহলে শোকের ছাঁয়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।