মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

সড়ক দুর্ঘটনায় মেডিক্যাল ছাত্রীর মৃত্যু, বিচারের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১৬ · ২ মিনিটে পড়ুন
সড়ক দুর্ঘটনায় মেডিক্যাল ছাত্রীর মৃত্যু, বিচারের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন
লেখার আকার

16996393_10210951390156984_226891262684788328_n
শনিবার সকাল সাতটা তিরিশ মিনিটে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের এন-১৯ ব্যাচের (পঞ্চম বর্ষ) শিক্ষার্থী সাদিয়া হাসানের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে নিজ বাসভবন কল্যানপুর থেকে সিএনজি যোগে কলেজে আসার সময়ে বংশাল নামক স্থানে আল রাজ্জাক হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনাস্থলে সরকারি মালিকাধীন বিএরটিসে বাস সাদিয়ে এবং তার মা কে বহনকারী সিএনজিকে পেছন থেকে বেপরোয়া ভাবে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে বাস পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এই ঘটনা জানাজানি হওয়ার পর কলেজে শোকের ছায়া নেমে আসে। উক্ত প্রতিষ্ঠানে সকাল নয়টা থেকেই সকল ক্লাস স্থগিত করা হয় এবং সকলে অধীরভাবে কলেজ প্রাঙ্গনে সাদিয়াকে শেষবারের মতো একবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। অত:পর বেলা বারোটা তিরিশ মিনিটে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গনে সাদিয়ার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে। কলেজ কর্তৃপক্ষও শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্বতা ঘোষনা করেন।
২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার করবেন বলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা আশ্বাস দেন।  সেই আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গনে ফিরে যায়।

 

পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি গ্রহন করার পরিকল্পনা গ্রহন করে। পূর্বের সড়ক দুর্ঘটনা সম্পর্কিত সকল আন্দোলনের মতো যাতে এই আন্দোলন যাতে স্তিমিত হয়ে না পরে তার জন্য দেশের সকল মেডিক্যাল কলেজ সহ সকল শ্রেণি-পেশার মানুষের এই আন্দোলনে যোগদানের আহবান জানিয়েছেন ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীবৃন্দ।

 

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।