মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্বাস্থ্য সচেতনতার জন্য, প্ল্যাটফর্ম ও বিডিইএমআর এর যৌথ হেলথ কুইজ

প্ল্যাটফর্ম এবং মেডিকেল সফটওয়্যার প্রতিষ্ঠান, বিডিইএমআর যৌথ ভাবে আয়োজন করছে, হেলথ কুইজ!

চিকিৎসকের সঠিক উপদেশ, সবার মাঝে স্বাস্থ্য সচেতনতা, চিকিৎসক-রোগী সম্পর্ক উন্নয়ন, রোগ সংক্রান্ত বা সাধারণ স্বাস্থ্যতথ্য, সমৃদ্ধ এক কুইজ প্রতিযোগিতা তথা অনলাইন স্বাস্থ্য বিষয়ক কুইজ এখন লাইভ! প্লে স্টোর থেকে BDEMR Patient App অথবা patient.bdemr.com ব্রাউজ করে কুইজে অংশ নিতে পারবেন।

নিয়মিত কুইজ শুরু হবে ১৭ ই এপ্রিল থেকে । প্রতি সপ্তাহে ১ টি প্রশ্নের পুরস্কার ১০ হাজার টাকা , দৈনিক ১-৩ টি পুরস্কার ২ হাজার টাকা , মাসিক পুরস্কার ১৫ হাজার টাকা। বিজয়ী ঘোষণা হবে ফেসবুক লাইভে , bdemr.com (facebook.com/BangladeshEMR) পেজ থেকে। প্রতি শনিবার অথবা মঙ্গল বারে রাত ১০.৩০ থেকে ১১.৩০ এর মধ্যে।
কুইজের আপডেটের জন্য প্ল্যাটফর্ম (facebook.com/platform.med.org) এবং bdemr.com পেজ ফলো করুন।

কুইজ সম্পর্কেঃ

৫ তারিখ থেকে পরীক্ষামূলক ভাবে কুইজ শুরু , প্রতিদিন ১ টা করে প্রশ্ন, বিজয়ী পাবেন ২০০০ টাকা। রাত ১০৩০ থেকে ১১৩০ এর মধ্যে লাইভে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী লাইভে না থাকলে পরবর্তি জনকে নির্বাচিত করা হবে।

এই কুইজের উদ্দেশ্যঃ
১। জগণকে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারনা দেওয়া।
২। অনেক মিথ/ কুসংস্কার আছে , সাথে আছে ডাক্তারদের সম্পর্কে ভুল ধারনা। সেগুলো দূর করা।
৩। স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটালাইজেশন তুলে ধরা।

হেলথ কুইজ অ্যাম্বাসেডরঃ
এই শুভ উদ্যোগের সাথে জড়িয়ে আছে, অনেক ভলান্টিয়ার। যাদের পজিটিভ পদক্ষেপের জন্যই এই লক্ষ্য নিয়ে কুইজ শুরু হলো।
যারা আমাদের মতই ভাবেন, জয়েন করতে পারবেন নির্দিধায়!

হতে পারবেন হেলথ কুইজ অ্যাম্বাসেডর!

? প্রতিনিধিঃ আপনার ক্যাম্পাসে বা অনলাইনে হেলথ কুইজ এর স্বাস্থ্য সচেতনতা মূলক পোস্ট প্রচার করা। সম্মানিত শিক্ষকদের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করা।

টিমে, বিজ্ঞাপন সহযোগি হিসেবেও কাজ করতে পারবেন।

? আমাদের প্রশ্ন উত্তর পর্বের জন্য স্পন্সর ও বিজ্ঞাপন দাতা প্রয়োজন, আপনি বিজ্ঞাপন সংগ্রহ করলে অর্থমূল্যের ২০% অর্জন করবেন। বিজ্ঞাপনের বাকি অংশ কুইজের টেকনিক্যাল ইস্যু, অনলাইন অফলাইন প্রচারনা, লজিস্টিক্স, পাশাপাশি স্কিল ডেভলপমেন্ট এবং স্বাস্থ্য সচেতনতা মূলক কাজে ব্যয় করা হবে।

? অন্যান্য!

You are invited to JOIN THE TEAM!

সংযুক্তিঃ

এই কুইজে প্লাটফর্মের সকল সদস্য অংশ গ্রহণ করতে পারবেন নিচের যে কোন এক বা একাধিক ভূমিকায়।

উত্তরদাতাঃ মেডিকেল ও ননমেডিকেল সকলেই কুইজে অংশগ্রহণ করতে পপারবেন। আপনাদের নন মেডিকেল বন্ধুদের ও এই কুইজে অংশগ্রহণ করতে বলতে পারবেন। তবে এই সংখ্যা হবে সীমিত। সুতরাং আপনার বন্ধুদের দ্রুত যোগ করুন।

প্রশ্নকর্তাঃ
আপনি নিজে প্রশ্ন পাঠান, আপনার শিক্ষক বা সিনিয়র বা জুনিয়রদের প্রশ্ন পাঠাতে উৎসাহিত করুন।

প্রশ্ন সংগ্রহকারীঃ
আমাদের চিকিৎসকদের অনেকেই হয়ত আগ্রহী হবেন প্রশ্ন দিতে । তাদের ব্যাস্ত সময়ে হয়ত কাজটা কঠিন হবে । মাননীয় অধ্যাপক দের কাছে থেকে প্রশ্নটি ভিডিও আকারে ধারণ করা যেতে পারে।

প্রশ্নের ধরণঃ
সবার জন্য – যে কোন বিষয়ের উপর ছোট বর্ণনা থাকবে। এই বর্ণনা থেকে প্রশ্ন থাকবে যেন একজন ওই বর্ণনা পড়ে প্রশ্নটির উত্তর দিতে পারেন । যেমন হাসপাতালে অপারেশনের রোগীর ঘরে বেশি মানুষ হলে ইনফেকশনের হার কিভাবে বেশি হয় তার একটা বর্ণনা থাকবে। প্রশ্ন হতে পারে যে অপারেশনের রোগী ভিজিটের সময় কমালে ইনফেকশনের হার কমে , এটা সত্যি কি না। কিম্বা ভিজিট নিয়ন্ত্রণের মাধ্যমে ইনফেকশন কমানো সম্ভব কি না , ইত্যাদি ।
ইন্টারনেট থেকে আকর্ষণীয় ভিডিও দিয়ে সেটা সঙ্ক্রান্ত প্রশ্ন করা যাবে।

মেডিকেল কমিউনিটির জন্য প্রশ্ন করবেন চিকিৎসকেরা। যে কোন বিষয়ে যা জানা জরুরি। যেমন ACLS/ATLS , অথবা স্বাস্থ্য সঙ্ক্রান্ত পরিসংখ্যান, বিভিন্ন কনফারেন্স থেকে পাওয়া জ্ঞান বিনিময়, এরকম যে কোন কিছু যা আমাদের শিক্ষার্থী দের কিছু শিখতে সাহায্য করবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।