মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
news

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ২:১৫ · ১ মিনিটে পড়ুন
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত
লেখার আকার

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিশন কীভাবে কাজ করবে, কোন কোন ক্ষেত্রে কাজ করবে, কাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে এবং পরামর্শ গ্রহণ করবে, সেসব নিয়ে আলোচনা করে।

সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্যে কমিশন কাজ করবে বলে সভায় জানানো হয়। তবে সরকারের তরফ থেকে কমিশনের জন্য নির্ধারিত অফিসসহ অন্যান্য সুবিধা দিলে কমিশনের কাজের গতি বৃদ্ধি পাবে এবং কমিশনের দায়িত্ব পালন সহজ হবে বলে সদস্যদের অনেকে মনে করেন। বৈঠকে কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।