মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

স্বাস্থ্য অধিদপ্তরে স্বতন্ত্র অডিট বিভাগ স্থাপন করছে অর্থ মন্ত্রণালয়

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ৮:০৬ · ১ মিনিটে পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরে স্বতন্ত্র অডিট বিভাগ স্থাপন করছে অর্থ মন্ত্রণালয়
লেখার আকার

শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানসমূহে আর্থিক ঝুঁকি হ্রাস এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরসহ ৫টি অধিদপ্তরে স্বতন্ত্র ইন্টারনাল অডিট বিভাগ স্থাপন করেছে অর্থ মন্ত্রণালয়। যা আগামী সপ্তাহ থেকে সম্পূর্ণরুপে কার্যকর হবে। এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।

আজ শুক্রবার ‘ইন্টারনাল অডিটিং জার্নি ইন পাবলিক সেক্টর’ শীর্ষক স্টেকহোল্ডারদের এক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ সচিব এ কথা জানান।

তিনি বলেন, আর্থিক ব্যবস্থাপনা শুধু অর্থমন্ত্রণালয়ের কাজ নয়, সরকারের সকল ব্যয় নির্বাহী প্রতিষ্ঠানও এর সাথে যুক্ত। তাই যেখানে প্রকিউরমেন্ট বেশি হয় এরকম পাঁচটি উচ্চ ব্যয়ের বিভাগ যেমন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরকে অভ্যন্তরীণ অডিটিং পাইলটিং হচ্ছে। এ উদ্যোগ হবে সুদূর প্রসারী এবং পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চালু করতে সরকার কাজ করেছে।

অর্থ মন্ত্রণালয়ের বাজেট ও ব্যয় ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুন নূর চৌধুরীর সভাপতিত্ব কর্মশালার উদ্বোধনী অধিবেশনে অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।