মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে আগ্রহ বাড়ছে চিকিৎসকদের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪৫ · ২ মিনিটে পড়ুন
স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে আগ্রহ বাড়ছে চিকিৎসকদের
লেখার আকার

সোমবার, ১৭ ফেব্রুয়ারি,২০২৫

আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (এএমএ) এক প্রতিবেদন অনুযায়ী, কর্মক্ষেত্র ও স্বাস্থ্য সেবা প্রদানে চিকিৎসকদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে উৎসাহ ও আগ্রহ ক্রমবর্ধমান হারে বাড়ছে। হেলথকেয়ার ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমস সোসাইটির সাথে যৌথভাবে প্রকাশিত মেডস্কেপের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই) অ্যাডপশন ইন হেলথকেয়ার রিপোর্ট 2024-এর বরাতে এক গবেষণা প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অটোমেশনের মাধ্যমে প্রশাসনিক কাজের বোঝা কমানোর বিষয়টিকে বড় সুযোগ হিসেবে দেখছেন চিকিৎসকেরা। কর্মক্ষেত্রে ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারী চিকিৎসকেরা বলছেন – “রোগীর নোট তৈরি, মিটিংয়ের প্রতিলিপি তৈরির পাশাপাশি প্রতিনিয়ত রোগীর সাথে যোগাযোগ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা অগ্রণী ভূমিকা পালন করছে।”

এ গবেষণায় আরও দেখা গেছে যে ৩৫ শতাংশ চিকিৎসক স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বেশ উৎসাহী ছিলেন। তবে ২৫ শতাংশ চিকিৎসক উদ্বিগ্ন ছিলেন। তবে পূর্বের প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে ৩০শতাংশ চিকিৎসক স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে উৎসাহী ছিলেন এবং ২৯শতাংশ চিকিৎসক উদ্বিগ্ন ছিলেন।

আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের এর অন্যান্য গবেষণার ফলাফলে ভবিষ্যতে চিকিৎসায়সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারেট প্রসঙ্গে আরো কিছু তথ্য উঠে এসেছে।

৬৮ শতাংশ চিকিৎসকের ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারা যে সুবিধা পাচ্ছেন তা এক বছর আগের ৬৩শতাংশ থেকে বেশি। অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন বৈশিষ্ট্যে ব্যাপক পরিবর্তন আসছে।

৬৬শতাংশ চিকিৎসক বলেছেন, তাদের কর্মক্ষেত্রে ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার চলমান আছে। পূর্ববর্তী  বছরের প্রতিবেদনে যার পরিমাণ ছিল মাত্র ৩৮শতাংশ। অর্থাৎ, সময়ের সাথে বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।

একই প্রতিবেদনে ৬৮%শতাংশ চিকিৎসক চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে একটি নির্দিষ্ট অথবা অন্তত কিছু সুবিধার কথা উল্লেখ করেছেন।

প্ল্যাটফর্ম প্রতিবেদক – মোঃ রাহাত হাছান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।