মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

স্বাস্থ্যখাতকে চূড়ান্তভাবে বিনষ্ট করার অপপ্রয়াস রুখতে চিকিৎসকদের গণশুনানি চলছে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৬ · ২ মিনিটে পড়ুন
স্বাস্থ্যখাতকে চূড়ান্তভাবে বিনষ্ট করার অপপ্রয়াস রুখতে চিকিৎসকদের গণশুনানি চলছে
প্রতীকী ছবি
লেখার আকার

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশের স্বাস্থ্যখাতকে চূড়ান্তভাবে বিনষ্ট করার অপপ্রয়াস রুখতে পূর্বনির্ধারিত সময়ে (২১ ফেব্রুয়ারি, রাত ১০০০ ঘটিকা) শুরু হয়েছে চিকিৎসকদের গণশুনানি। আজ রাত ১০ঘটিকায় ‘রুখে দাঁড়াই অপশক্তির বিরুদ্ধে জাগো বাহে কোনঠে সবায়’ শ্লোগানকে ধারণ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ক্ষমতাবহির্ভূত অপচিকিৎসা, ঔষধের অপব্যবহার এবং একের পর এক অনৈতিক ও আইনবহির্ভূত রিটের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যখাতকে চূড়ান্ত ভাবে বিনষ্ট করার অপপ্রয়াস রুখতে চিকিৎসকদের এ গণশুনানি শুরু হয়।

প্রতীকী ছবি

প্ল্যাটফর্মের এ প্রতিবেদন লেখার সময়ও গণশুনানি চলমান রয়েছে। এ গণশুনানিতে চিকিৎসকদের পাশাপাশি বিভিন্ন মেডিকেল কলেজের অসংখ্য শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছে।

গণশুনানিতে কোন রাজনৈতিক সম্পৃক্ততা নাই উল্লেখ করে বক্তারা বলেন, এ শুনানি কোন রাজনৈতিক শুনানি না, কোন রাজনৈতিক দলের আয়োজন না। এ শুনানি বাংলাদেশের স্বাস্থ্যখাতকে রক্ষার প্রচেষ্টা মাত্র।

উল্লেখ্য, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পক্ষ থেকে আদালতে তিনটি রিট চলমান রয়েছে।

১. ২০১৩ সালে করা ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত, ২৭৩০/২০১৩ নং রিট

২. ২০২৪ সালে করা ডাক্তার পদবী সংক্রান্ত বিএমডিসি অ্যাক্ট ২০১০ এর ধারা ২৯ কে চ্যালেঞ্জ করে, ১৩০৪৬/২০২৪ নং রিট এবং

৩. ২০২৪ সালে করা আপডেটেড ঔষুধ, এন্টিবায়োটিক প্রেসক্রাইব করার বৈধতা চেয়ে, ১৩৪৬২/২০২৪ নং রিট।

সর্বশেষ গত ১৯ ফেব্রুয়ারি ২৭৩০/২০১৩ নং রিট শুনানি ৯১তম বারের মত পেছানো হয়। হাইকোর্ট রায় পেছানোর মাধ্যমে স্বাস্থ্য খাতকে নাট্যমঞ্চের রঙ্গশালায় পরিণত করা হয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা।

পাশাপাশি, এ মামলার নিষ্পত্তি না হওয়া এবং আপডেটের ওষুধ ও এন্টিবায়োটিক প্রেসক্রাইব করার বৈধতা মেডিকেল এ্যাসিস্ট্যান্টদের দেয়ার মাধ্যমে শহর অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীসহ প্রান্তিক অঞ্চলের জনসাধারণের চিকিৎসা সেবা হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মামলার নিষ্পত্তি না হওয়াও অনেক ভূয়া চিকিৎসক, ডিএমএফ ডিগ্রিধারী বা স্যাকমোরা নামের পূর্বে ডা. ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে রোগীদের প্রতারণা করছেন বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আইন বিশেষজ্ঞ।

প্ল্যাটফর্ম/এমইউএএস

ট্যাগ:গণশুনানি
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।