মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

সারাবিশ্বে ডেঙ্গুতে মৃত্যুহারে শীর্ষে বাংলাদেশ

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ৪:৪৮ · ২ মিনিটে পড়ুন
সারাবিশ্বে ডেঙ্গুতে মৃত্যুহারে শীর্ষে বাংলাদেশ
লেখার আকার

সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

চলতি বছর বিশ্বের ৫৩টি দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে এক কোটি ৪০ লাখের বেশি মানুষ। মারা গেছেন ১০ হাজারের বেশি। এর মধ্যে শুধু ব্রাজিলেই এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ২৮ হাজার ১৬৯ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৮১৫ জনের। মৃত্যুহার ০ দশমিক ০৬ শতাংশ।

সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় শীর্ষে ব্রাজিল থাকলেও মৃত্যুহারে শীর্ষে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫১৭ এবং শনাক্ত ৯৫ হাজার ৭০ জন। মৃত্যুহার ০ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ ১৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হলে তাদের মধ্যে একজনের মৃত্যু হচ্ছে। সেই হিসাবে ব্রাজিলের তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার ৯ গুণ বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা, ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) ও বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর পরিসংখ্যান পর্যালোচনা করে এসব তথ্য জানা যায়।

ইসিডিসির সবশেষ তথ্য অনুযায়ী, দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে বরাবরের মতো এবছরও ডেঙ্গুর প্রকোপ বেশি। সবচেয়ে বেশি ডেঙ্গু সংক্রমণ হয়েছে এমন ১০টি দেশের মধ্যে সাতটিই দক্ষিণ আমেরিকার। এর মধ্যে আছে ব্রাজিল, পেরু, প্যারাগুয়ে, বলিভিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো ও কলম্বিয়া।

ব্রাজিলের পর দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় ডেঙ্গুর সংক্রমণ বেশি। ইসিডিসির সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এবছর ৫ লাখ ৮০ হাজার ২০০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন ৪০৮ জন। মৃত্যুহার ০ দশমিক ০৭ শতাংশ।

দেশে মৃত্যুহার বেশি হওয়ার কারণ হিসেবে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরামর্শক ও জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন বলেন, ‘গ্রামাঞ্চলে কাঠামো রয়েছে কিন্তু সরঞ্জাম ও জনবল নেই। শহরাঞ্চলের বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে সরঞ্জাম ও জনবল থাকলেও প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যসেবা কাঠামো নেই। এই চক্করে পড়ে ডেঙ্গুর মতো জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ রোগী সেবাবঞ্চিত হচ্ছে এবং মারা যাচ্ছে। বিশেষ করে দরিদ্র মানুষ। যারা ধনী তাদের চিকিৎসা ক্ষেত্রে তেমন সমস্যা হচ্ছে না।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবির বলেন, ‘আমাদের তুলনায় মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ায় ডেঙ্গুর প্রকোপ পাঁচ গুণ বেশি। তবে এসব দেশে মৃত্যুর হার খুবই কম। যদিও সেখানে জনসংখ্যা কম। চিকিৎসাসেবা ভালো। আমাদের দেশে জ্বর হলে ডাক্তারের কাছে যেতে চায় না। উল্টো প্যারাসিটামল খায়। শারীরিক অবস্থা খুব খারাপ না হলে অনেকে হাসপাতালেই যায় না। ফলে ডেঙ্গুতে মৃত্যু বেশি হচ্ছে।’

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।