বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সরকারি মেডিকেলের ৪৩ শতাংশ শিক্ষক পদ খালি!

শনিবার, ১৫ মার্চ, ২০২৫

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর অর্ধেকের কাছাকাছি (৪৩ শতাংশ) শিক্ষক পদ শূন্য আছে। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এ তথ্য জানা গেছে। এমআইএস বলছে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর ৪২ দশমিক ৬০ শতাংশ শিক্ষক পদ শূন্য রয়েছে।

জানা গেছে, সরকারি মেডিকেল কলেজগুলোর মোট ৬ হাজার ৪৪৬টি শিক্ষকের পদের মধ্যে ২ হাজার ৭০০টি পদ শূন্য। সবচেয়ে বেশি সংকট রয়েছে অধ্যাপক পদের ক্ষেত্রে, যেখানে ৬৪ দশমিক ৬৫ শতাংশ পদ শূন্য রয়েছে।

এছাড়া, সহকারী অধ্যাপকের ৭৩৫টি পদের মধ্যে ১ হাজার ৬৩৪টি এবং সহযোগী অধ্যাপকের ২ হাজার ৪৫৩টি পদের মধ্যে ১ হাজার ২৫০টি শূন্য রয়েছে।

বিশেষজ্ঞদের ভাষ্য, আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে জেলায় জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হলেও অবকাঠামোর উন্নয়ন বা শিক্ষক ঘাটতি পূরণ হয়নি। আবার অনেক মেডিকেল কলেজের সাথে হাসপাতাল নেই। এসব সংকটের কারণে সরকারি মেডিকেল থেকে অদক্ষ ডাক্তার বের হচ্ছে।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. সাইদুর রহমান বলেছেন, ‘মেডিকেল কলেজে একজন শিক্ষক তৈরি হতে ৫-৭ বছর সময় লাগে। এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন ও ভাইরোলজি—এই আটটি বেসিক বিষয়ের শিক্ষক সংকট সবচেয়ে বেশি।’

তিনি আরও বলেন, ‘গাইনি ও কার্ডিওলজির মতো ক্লিনিক্যাল বিষয়ে তেমন সংকট নেই। কিন্তু বেসিক বিষয়ের ক্ষেত্রে গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ কম থাকায় শিক্ষার্থীদের এসব বিষয়ে উচ্চশিক্ষা নেওয়ার হার কম। আমরা বেসিক সাবজেক্টে শিক্ষক তৈরি করার উদ্যোগ নিয়েছি, তবে এটির ফল পেতে ৩-৫ বছর সময় লাগবে।’

উল্লেখ্য, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষক সংকট শের-ই-বাংলা মেডিকেল কলেজে, যেখানে ৩৪৩টি পদের মধ্যে ২০৬টি শূন্য। এরপর রয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, যেখানে ৩৫৪টি পদের মধ্যে ১৭২টি শূন্য। সবচেয়ে কম সংকট মুগদা মেডিকেল কলেজে, যেখানে ১১৭টি পদের মধ্যে ২৩টি শূন্য।

প্ল্যাটফর্ম/এমইউএএস

এ ধরনের ঘাটতি শুধু পাঠদানের মানই নয়, গবেষণা, পরীক্ষাগার তদারকি এবং ক্লিনিক্যাল রোটেশনের ধারাবাহিকতাকেও প্রভাবিত করে। অনেক দেশে এ সমস্যা মোকাবিলায় টেলিমেন্টরিং, যৌথ অ্যাপয়েন্টমেন্ট, এবং অবসরপ্রাপ্ত বিশেষজ্ঞদের স্বল্পমেয়াদি নিয়োগের মতো ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি শিক্ষক নিয়োগের তথ্য, শূন্যপদ, এবং বিভাগভিত্তিক চাহিদা বিশ্লেষণে ডিজিটাল ড্যাশবোর্ড ব্যবহার করলে সিদ্ধান্ত দ্রুত নেওয়া সম্ভব হয়। এ ধরনের বিশ্লেষণভিত্তিক পরিকল্পনায় https://financialforecastmarket.com ও https://predquant.com-এর মতো প্ল্যাটফর্মে ব্যবহৃত পূর্বাভাসভিত্তিক পদ্ধতির ধারণাও কাজে লাগতে পারে, বিশেষ করে জনবল বণ্টন ও ভবিষ্যৎ চাহিদা নির্ধারণে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।