মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
৫ম বর্ষ

শিশু বিভাগের চিকিৎসা সহায়ক SmartPedi App তৈরি করলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক ডা: রাজীব বিশ্বাস

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ জুন ২০১৮, ৮:৫৭ · ২ মিনিটে পড়ুন
শিশু বিভাগের চিকিৎসা সহায়ক SmartPedi App তৈরি করলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক ডা: রাজীব বিশ্বাস
লেখার আকার

শিশু বিভাগে বিভিন্ন drug এর dose, বাচ্চার IV fluid এর পরিমাণ, ড্রপ, এরকম নানান হিসাবনিকাশের কাজগুলোতে সাহায্য করার জন্যে SmartPedi নামক একটি Android app তৈরি করেছে ইন্টার্ণ চিকিৎসক ডা: রাজীব বিশ্বাস।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের Pediatrics and neonatology বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অলোক কুমার সাহা এর তত্ত্বাবধায়নে, ডাঃ কামরুল হাসান এর নির্দেশনায় app টি তৈরি করা হয়েছে।

শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: অলোক কুমার সাহা স্যার

 

ডা: কামরুল হাসান স্যার

 

SmartPedi app এর নির্মাতা ইন্টার্ণ চিকিৎসক ডা: রাজীব বিশ্বাস

এই app ব্যবহার করে বিভিন্ন রোগের Order on admission তৈরি করা যাবে সহজে যা বিশেষ করে ইন্টার্ণ চিকিৎসকদের খুব কাজে আসবে। বিষয়টাকে স্বচ্ছ রাখতে প্রতিটি অর্ডারের নীচে কি কি dose ব্যবহার করে অর্ডারটি তৈরি হয়েছে, সেগুলোর সাথে সাথে অন্য dose দিতে চাইলেও নির্দিষ্ট ড্রাগের অংশে গিয়ে সেটা করা সম্ভব। তাছাড়া প্রতিটি চিকিৎসার নিচেই তার গাইডলাইন দেওয়া আছে যেখানে ওই রোগের চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়েছে।

বাচ্চার ওজন অনুযায়ী ড্রাগ এর dose হিসাব করতে এই app এর dose calculator নামে আলাদা একটি অংশ আছে যেখানে বিভিন্ন drug এর কি কি ফর্মূলেশন বাজারে আছে এবং কোন ক্ষেত্রে কতটুকু দেওয়া লাগবে সেটা হিসাব করা যাবে। এই অংশে প্রতিটি drug এর ফার্মাকোলজি ও যোগ করা আছে।

এছাড়াও এই app দিয়ে APGAR Score হিসাব করা, ফ্লুইডের ড্রপ adjust করা ছাড়াও নানা ধরণের কাজে ব্যবহার করা যায়।

গত ১ জুন app টি রিলিজ হবার পর এর মধ্যেই app টি Google playstore এ নাম্বার 2 trending education app হিসাবে নির্বাচিত হয়েছে।

আপাতত appটি শুধুমাত্র android অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন। তবে ডা: রাজীব বিশ্বাস জানিয়েছেন শীঘ্রই iOS বা iPhone ব্যবহারকারীদের জন্যে SmartPedi app তৈরির কাজ শুরু করবেন তারা। android ব্যবহারকারীরা appটি ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে।

https://play.google.com/store/apps/details?id=com.rimikri.smartpedi

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

৫ম বর্ষের পড়ালেখার জন্য কিছু সাজেশন

লিখেছেন: ডাঃ মোহিব নীরব ১. তাইরে নাইরে নাইঃ ফিফথ ইয়ারের শুরুতে ৭-৮ মাস বুঝতে বুঝতেই চলে যায়। আমার মত ফাঁকিবাজ হলে তো কথাই নেই। ফাইনাল ইয়ারের আনন্দে শুধু ওয়ার্ড-লেকচার-ঘুমে(+যার যেটা নেশা/শখ) দিন যায় রাত আসে। আইটেম নাই, কার্ড-টার্ম কিছুই নাই,…

মেডিসিন বই ডাউনলোড

নিচের বইয়ের নামের উপর ক্লিক করলেই ডাউনলোড লিঙ্কে redirect করবে...... Davidsons-Principles and Practice of Medicine 22nd Edition Davidson’s 100 Clinical Cases (2nd Edition) Hutchison’s Clinical Methods Macleod’s Clinical Examination 13th Ed Long Case Books উপরের বই লিঙ্কগুলি Sazzad Shahriar Siam…

১২ সেপ্টেম্বর ২০১৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।