মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মিলছে ডেঙ্গু রোগীর সুচিকিৎসা

ডেঙ্গুর আক্রমণে ত্রতব্যস্ত সারাদেশ। রাজধানী ঢাকায় ডেঙ্গুর ব্যাপক বিস্তার ছড়িয়েছে অন্যান্য জেলাতেও । বাদ নেই গাজীপুরেও। সে বিষয়ে জানতেই গাজীপুরের প্রাণকেন্দ্র জয়দেবপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে পরিদর্শন করেন প্ল্যাটফর্ম প্রতিনিধিরা। জানা গেছে,গত ৩০ জুলাই হতে এই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হতে শুরু করে। ডেঙ্গু রোগীর আগমনের সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ও সুচিকিৎসার লক্ষ্যে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। যেখানে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন ১৫১ জন রোগী।

ডেঙ্গু ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত ইন্টার্ন চিকিৎসক ডাঃ দেব এর কাছ হতে জানা যায়, সকল রোগীকেই ভর্তি করছেন না তারা। শুধুমাত্র জ্বর নিয়ে যারা আসছেন , তাদেরকে বাসায় বিশ্রাম নেবার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। কারণ এ অবস্থায় সাধারণত রোগীর তেমন কোন জটিলতা হয় না। সাধারণত জ্বর চলে যাবার পর যদি কোন জটিলতার সৃষ্টি হয় অথবা জ্বরের সাথে কোন জটিলতা সহ রোগী আসে সেক্ষেত্রেই রোগী ভর্তি নেয়া হচ্ছে।

এখন পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২০২ জন। যার মধ্যে এই প্রতিবেদন এর সময় ভর্তি ছিলেন ৫১ জন। যার মধ্যে ৩১ জন পুরুষ, ১২ জন মহিলা ও আটজন শিশুও আছে।

রোগীদের কিভাবে চিকিৎসা দেয়া হচ্ছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা সাধারণত লক্ষণ অনুযায়ী। রোগীদের কোন জটিলতা তৈরী হচ্ছে কিনা, বিশেষ করে ডেঙ্গু রোগীদের সবচেয়ে কমন যে জটিলতা “প্লাজমা লিকেজ” তা মনিটর করার প্রতিদিন সকাল বিকেল রক্তচাপ পরীক্ষা, প্রতিদিন সিবিসি করা হচ্ছে। জটিলতা না হলে প্যারাসিটামল ও পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড প্রদানের মাধ্যমে রোগীদের চিকিৎসা করা হচ্ছে।

হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আমির হোসাইন রাহাত স্যারের সাথে কথা বলে জানা যায়, দেশের চলমান ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকায় প্রথম থেকেই ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। আলাদা ডেঙ্গু ওয়ার্ড করার পাশাপাশি ডেঙ্গুর প্রয়োজনীয় সকল টেস্ট যেমন Dengue NS1, CBC সব বিনামূল্যে করা হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় সকল ওষুধের পর্যাপ্ত সরবরাহ হাসপাতালে আছে এবং ডেঙ্গু রোগীদের থেকে ডেঙ্গু যাতে আরো না ছড়াতে না পারে ,তাই প্রত্যেক রোগী সরবরাহ করা হচ্ছে মশারী। ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা সেবা দেবার জন্যে হাসপাতালে পর্যাপ্ত জনবল অর্থাৎ চিকিৎসক ,নার্স আছে বলে তিনি জানান।

এই সংকট থেকে মোকাবিলার মূল উপায় হচ্ছে সকলের সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশা যাতে বংশবৃদ্ধি না করতে পারে তা নির্মূল করা জানিয়ে এই বিষয়ক কর্মকান্ডে সকলকে যুক্ত হবার আহবান জানার তিনি এবং হাসপাতালের উদ্যোগে এই বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে বলেও জানান তিনি।

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় , এই হাসপাতালে ভর্তিকৃত সকল রোগীর অবস্থাই সন্তোষজনক। মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন স্যার এর সাথে কথা বলে জানা যায় , ডেঙ্গু রোগী ম্যানেজ করতে কোন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি তাদের এখনো এবং কোন রোগীরই তেমন জটিলতার সৃষ্টি হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর হতে তৈরীকৃত ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইডলাইন মেনেই সকল রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান। সাম্প্রতিক সময়ে জনসাধারণের মনে ডেঙ্গু মানেই প্লেটলেট দিতে হবে এমন ধারনার সম্পর্কে তিনি বলেন, ডেঙ্গু হলেই বা প্লেটলেট কমে গেলেই প্লেটলেট দিতে হবে এমন নয়। গাইডলাইন মেনে যখন প্লেটলেট দিতে হবে তখন চিকিৎসক প্লেটলেট দিবেন। এই হাসপাতালের যতগুলো রোগী ম্যানেজ করা হয়েছে এখন পর্যন্ত তাদের মধ্যে একজনকে শুধু রক্ত দিতে হয়েছে। বাকী রোগীরা যে চিকিৎসা তাদের দেয়া হয়েছে তাতেই ভালো হয়েছেন।
হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের কারণ অনুসন্ধানে জানা যায়, বেশিরভাগ রোগীই গাজীপুর সদর হতে আগত। এছাড়া কালিয়াকৈর ও কাপাসিয়া থেকেও এসেছেন রোগীরা। তাই ডেঙ্গু প্রতিরোধে এখনই সচেতন হতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফিচার রাইটারঃ

জামিল সিদ্দিকী (TA-03)

(session: 2015/16)

তথ্য সংগ্রহঃ
জান্নাতুন নাঈম ( TA-03) (2015/16)
নাসরিন ইসলাম ( TA-03) (2015/16)
নাহিদা হীরা (TA-02) (2014/15)

platform feature writer

Sumaiya Nargis

STAMC

Session: 2016/17

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।