মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে সেভেনটি

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুন ২০২০, সোমবার
ডা. শুভদীপ চন্দ

অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেলেন। একজন মানুষের কখন পৃথিবী থেকে বিদায় নেয়া উচিত?

মহাভারত মতে অর্জুন শ্রেষ্ঠ ধনুর্বিদ। তিনি কুরুক্ষেত্র যুদ্ধের বিজয়ী সেনাপতি। দিল্লির সিংহাসনে বসে রাজা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করতে চাইলেন। একটি ঘোড়া ছেড়ে দেওয়া হবে, সে যেসব রাজ্যের উপর দিয়ে যাবে তাদের বাধ্যতামূলক কর দিতে হবে। ঘোড়ার রক্ষক হলেন স্বয়ং অর্জুন।

মণিপুরে বভ্রুবাহন ঘোড়া আটকে দিলেন। অর্জুন যুদ্ধ করলেন, হেরে গেলেন। পৃথিবীর শ্রেষ্ঠ বীর- যিনি মহাযুদ্ধ কিছুদিন আগে জিতেছেন, এখন দিল্লির সৈন্যদল নিয়েও হেরে গেলেন অখ্যাত অপরিচিত এক রাজার কাছে! এর কিছুদিন পর দস্যুরা যাদব বিধবাদের কিডন্যাপ করতে গেলে অর্জুন চেষ্টা করেও তাদের আটকাতে পারলেন না। তিনি ঋষি ব্যাসদেবের শরণাপন্ন হলেন। ব্যাসদেব বললেন- এটা সময় তাদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার।

একজন মানুষ যখন তার কাজ শেষ করে ফেলবে, যে কাজ দিয়ে সে পরিচিত তা আর করতে পারবে না- তখন তার পৃথিবী থেকে বিদায় নেওয়াই উত্তম। মানে পৃথিবীর তার প্রয়োজন ফুরিয়েছে।

আমি টার্মিনাল ইলনেস এর রোগী দেখেছি। কিডনি কাজ করে না, ফুসফুস কাজ করে না, মস্তিষ্ক কাজ করে না। সবসময় মনে হতো এটি সময় তাদের পৃথিবীকে গুডবাই বলার। সে একজন ‘মানুষ’, কোনো যন্ত্র নয়। যন্ত্রের মতো পার্ট বাই পার্ট কাজ কেন করবে। শতপদের ঔষধ সহ তার বেঁচে থাকা অন্যায়। এটি শারীরিক দিক, একই কথা মানসিক দিক থেকেও প্রযোজ্য। আত্মীয় স্বজন সবসময় আবেগ দ্বারা চালিত হয়।

আমি জানি না আমি ভুল বা ঠিক। আমার মনেহয় মানুষের জন্য মৃত্যু কখনোই ‘গিফট’ নয়। সে নেকেড এইপ সে ভাবতে পারে, এনালাইসিস করতে পারে, বিচার করতে পারে- এটি তার ব্যক্তি সিদ্ধান্ত হওয়া উচিত। তাকে বুড়ো হতে হবে মরার জন্য- এমন কোনো ওয়াদা নেই। বা অমুকে বেঁচে আছে বলে তাকেও বেঁচে থাকতে হবে- ছোটলোকি চিন্তা ভাবনা। তার একটি হনার থাকা উচিত সিদ্ধান্ত নেয়ার।

‘পারসিস্টেন্ট স্যাডনেস’ ‘লস অফ ইন্টারেস্ট’ ‘ফিলিং ল’ -এসব ডিপ্রেশনের সাইন। কিন্তু এগুলো তো মিথ্যে নয়। ঘোলা চশমা দিয়ে না দেখলেও পৃথিবী ঘোলা। দেখলাম পত্রিকার শিরোনামঃ ‘সুশান্ত কাটস শর্ট এ ব্রাইট ফিউচার’। এ উজ্জ্বল ভবিষ্যৎ বর্তমানের ঠিক কোন কাজে আসবে। আর আপনি কে বিচার করার- সে ভুল না সঠিক! আপনি কি ভগবান?

আমি জানি এ ভাবনা গুলো ডিস্টার্বিং। আমি পারছি না নতুন কিছু ভাবতে বা বলতে বা কেন বেঁচে আছি বুঝতে, একসময় হয়তো ভাল সময় আসবে। আমি যখন ভাবছি আমার তেমন প্রয়োজন নেই- এমনও তো হতে পারে আমাকে পৃথিবীর ‘খুব প্রয়োজন’। কিন্তু কখনো কখনো শহরের উঁচু বিল্ডিং গুলো পাহাড়ের মতো দেখায়। সবচেয়ে উচুঁটা সবচেয়ে উচুঁ পাহাড়। আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকে। ফিসফিস করে ডাকে- একবার পাখির চোখে পৃথিবীটা দেখতে। এরকম নিশ্চয় অনেকের হয়। সুশান্ত সিং রাজপুতরা জাস্ট একটু বেশি সাহসী। তিনি যদি নতুন কিছু করতে না পারেন, তার কোটা শেষ করে ফেলেন- কেন বেঁচে থাকবেন।

আমি জানি না কথা বললে নাকি এ চিন্তা গুলো কমে। অন্তত বইপত্রে তাই লেখা। ‘টক, ওপেনলি টক এবাউট…’। কোথায় বলতে হবে তা কেউ বলে না। সাইকিয়াট্রিস্টরা অল্প মেধাবী- উনারা রোগ ও সামান্য সমস্যার মধ্যে পার্থক্য করতে পারেন না। তাই লিখে রাখছি। আর ওদের কাছে গেলে লোকে ‘পাগল’ বলবে। সমস্যা হচ্ছে এ পৃথিবীর বেশিরভাগ লোক শুয়েই ঘুমিয়ে যায় এবং তারাই অন্যের সুস্থতার সার্টিফিকেট দেয়। যখন অনেক কিছু এখনো আবিষ্কার করা বাকি।

(এটি ডায়েরির মতো লিখছি অনেকদিন। আপনার উপদেশ/সান্ত্বনা/অভিমত/প্রেসক্রিপশন খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। কেমন যেন বিরক্তি সারা গায়ে প্যাঁকের মতো ঠেসে লেগে আছে- টের পাই। এটি করোনার চেয়েও বেশি খারাপ। মাফ করবেন যারা পড়েছেন আমার এ লেখাটিকে।)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।