মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে সেভেন

১৪ এপ্রিল ২০২০
ডা. শুভদীপ চন্দ

ছেলেটির বয়স চৌদ্দ, চুলে রাহুল কাট দেয়া, কানে হেডফোন। পেশায় বেসরকারি এম্বুলেন্স চালক। সারাদিন সরকারি হাসপাতালে থাকে। টুকটাক কাজ করে, খদ্দের খুঁজে। আমি বলেছিলাম- ‘তোকে পুলিশ ধরে না?’ বলে- ‘ধরে। আমাকে আটকাতে পারবে? বলি- খারাপ রোগী আছে। ছেড়ে দেয়।’ যেকোনো কথায় ফটফট উত্তর দেয়। শুধু ‘পড়াশোনা…?’ এ প্রশ্নে উদাস হয়ে থাকে। কিছু বলে না।

উপজেলা থেকে ড্রাইভার ঠিক করা হয়েছিল- করোনা সাসপেক্টেড রোগীর স্যাম্পল আনার জন্য। রোটেশন করে ডিউটি। কেউ রাজি হয় না। উল্টো ফোন করলে মোবাইল সুইচড অফ করে রেখে দেয়। এ ছেলেকে বলা হলো, এক কথায় রাজি। আমরাই বললাম- কাজটিতে রিস্ক আছে। বললো- ‘এটা কোনো ব্যাপার না!’ পিপিই পাওয়ার কথা শুনে চোখ চকমক করে উঠল। মনে হলো সমাবর্তনের গাউন পাচ্ছে! আমাদের স্যাম্পল কালেকশনে আর কোনো ঝামেলা নেই।

লকডাউনের আজ এক সপ্তাহ হতে চললো। এখন এটিই স্বাভাবিক। দোকানপাট বন্ধ, রাস্তাঘাট ফাঁকা। অবাক হই না। মুদির দোকান গুলোয় মাল আনতে পারছে না। অল্প অল্প করে আনে। এখন দুপুরে শুকনো চানাচুর খাই। পুরি সিংগাড়ার চেহারাই ভুলে যাচ্ছি। ওই লোকগুলোর কিভাবে চলছে কে জানে! আজ এক নাপিত এসেছিলেন জ্বর নিয়ে। বললাম- ‘আয় কত হতো প্রতিদিন?’ বললেন ‘পাঁচ ছয়শো তো থাকতই।’ ‘এখন?’ বললেন অনেক কথা, কিন্তু কোনো অভিযোগ নেই। ‘যদি এভাবেই বাঁচা যায় তো আগে বাঁচি।’

রাজশাহী মেডিকেলের এক ছবি দেখেছিলাম- “হিরোস ওয়ার্ক হিয়ার”। আসলে কোথায় হিরো নেই? এ ছোট ছেলে এম্বুলেন্স ড্রাইভার, এ নাপিত ভদ্রলোক- প্রত্যেকেই হিরো। হিরোস আর এভ্রিহোয়্যার এন্ড ওয়ার্ক এভ্রিডে।

ছয় ডাক্তারের বহিস্কারাদেশ নিয়ে ডাক্তারদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। ক্ল্যাশ অফ প্রফেশন- কিভাবে জানি তৈরি হয়ে যায়! ইউএইচএফপিও স্যারেরা আজ গাড়ি পেলেন। সরকারি চাকরিতে অফিসিয়াল গাড়ির গর্ব ও আনন্দ কোনকিছুর সাথে তুলনীয় না। স্যার যেচে আমাদের তার গাড়ির ছবি দেখালেন। বললেন- ‘কালো হওয়াতে ভাল হয়েছে। কালোটাই সুন্দর।’

এদিকে করোনাভাইরাস নিয়ে কোন সুসংবাদ নেই। টেস্ট বাড়ছে, রোগী বাড়ছে, মৃত্যু বাড়ছে। মুম্বাইয়ে ধারাভি বস্তিতে আরো আক্রান্ত ধরা পড়লো। পৃথিবীর বৃহত্তম বস্তি। পাঁচ বর্গকিলোমিটারে প্রায় দশ লাখ লোকের বাস। কমন টয়লেট, গাদাগাদি করে জীবন যাপন। কর্তৃপক্ষ ফ্রি হাইড্রক্সিক্লোরোকুইন বিতরণ শুরু করেছে। ছড়িয়ে পড়লে সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে যাবে।

আমাদের এম্বুলেন্সের জানালা গুলো ঝাপসা। একটুখানি উপরের দিকে স্বচ্ছ। ঝাপসা অংশ দিয়ে ভিতর বাহির কিছু দেখা যায় না। আমরা ওই এক চিলতে স্বচ্ছ অংশ কাঁচ দিয়ে আকাশ দেখি। রাস্তায় চলতে চলতে রাস্তা না দেখে, দিগন্ত না দেখে- আকাশ দেখার এ অভিজ্ঞতাটুকু নতুন।
আজ বাঙলা নববর্ষ। শুভ হোক নতুন বছর।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।