মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে ফোর

১০ এপ্রিল, ২০২০:
ডা. শুভদীপ চন্দ

চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, আলু, সাবান, ছোট বোতল সরিষার তেল, নাপা ট্যাবলেট- এক পরিবারের দশদিনের বেঁচে থাকা। মোট একশ পরিবার। রাতে জানালায় জানালায় পৌঁছে যাবে। অথচ ছোটবেলায় শিখেছিলাম এ ছেলেগুলো ‘স্পয়েলড চাইল্ড’। রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগ্রেট খায়। ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেয়। ভাল কলেজ, মেডিকেল, ভার্সিটিতে পড়ে না। বিসিএস পরীক্ষা দেয় না। অথচ তাদের আইডিয়া আর শ্রম দেখে মনে হলো আমরা ভাল ছেলেরা যোজন যোজন দূর পিছিয়ে আছি!

রাস্তার পেটে পেটে রাখা অধিকাংশ পানির ড্রাম আর সাবান- এখন এমনি পড়ে আছে। বিয়ে, জন্মদিন, গেট-টুগেদার উৎসব সব বন্ধ। ডেকোরেটররা এগিয়ে এসেছিলেন তাদের সম্বল নিয়ে। সামান্য কিছুই অনেক সময় গেম চেঞ্জার। এক বন্ধু ফোন দিলো- তার বাইক রেডি আছে আমার জন্য চব্বিশঘন্টা। যেখানে ডাক্তারদের এড়ানো চলছে, সেখানে সে উল্টো দায়িত্ব নিতে আসছে! আসলে দুর্যোগ দরকার- অনেক কিছু আবিস্কারে। মানুষের ভিতরের সৌন্দর্য যত দেখছি, অবাক হচ্ছি।

বাজার শিফট করা হয়েছে বড় ঈদগাহ ময়দানে। মাথার উপর রৌদ্দুর। ধুলা, ধুলা, ধুলা। এটা চৈত্রের শেষ কাল। মহাসড়কে রাস্তার পাশে গাছগুলো সব হলুদ হয়ে আছে। সবচেয়ে বেশি ধুলা জমে কলাগাছে। একদম বিবর্ণ হয়ে থাকে। বাজারে ঘামে ভেজা শরীরে দোকানিরা বসে আছেন। মাস্ক থোতায় দিয়ে। মাথার উপর ছায়া নেই। দড়ি দিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং মেইন্টেন করা হচ্ছে। মাইকে বারবার বলা হচ্ছে ‘করোনা রাস্তা দিয়ে হাঁটছে, আমরা দেখছি না….।’ বাজারে সরবরাহ কম নেই। যতটুকু বুঝি দামও রিজনেবল। কিছু রিকশাও আছে। এক তরুণ রিকশাচালক বললেন- ‘সব ত্রাণ বুড়া আর মহিলারা পায়। আমরা পাই না। ব্যাটা ছাওয়ালদের কেউ কিছু দেয় না।’

ছবিঃ ইন্টারনেট

মুরগী, মাছ, ডিম, শাক, চাল, ডাল, আলু- কিনতে এসেছিলাম। সবাই মনেহয় আমার মত ভাবছে। সাত-দশ-পনেরদিন বাজারমূখী হওয়া চলবে না। মাস্ক পরিহিত প্রায় সবাই। এটি মাস্কের শহর। কেউ কেউ মুক্তির স্বাদ নিচ্ছেন। বাজার একটি উছিলা, আসলে প্রয়োজন ছিল আকাশ দেখা। এরজন্য নিজেকে ভাগ্যবান মনে হয়। আমার পেশা আমাকে লাইসেন্স দিয়ে রেখেছে প্রতিদিন রাস্তায় নামার।

জুম্মার নামায না পড়ে ঘরে জোহরের নামায পড়ার অনুরোধে মাইকিং চলছে। আগে মাইক শুনেই কান বন্ধ করে দিতাম। হয় কোনো কোচিংয়ের সাফল্য, নয় চুলকানির ওষুধ বিক্রি। এখন খেয়াল করি। লকডাউন এ শহরে নির্দেশ সব মাইকেই আসে।

এরমাঝেই নির্দেশ আসলো সরকারি ছুটি বাড়ছে ২৫ তারিখ পর্যন্ত। ভারত তার বন্ধুদের হাইড্রোক্সিক্লোরোকুইন দিচ্ছে। তার বন্ধু আমেরিকা, ব্রাজিল, ইসরায়েল। আমরা তার বন্ধু রাষ্ট্রের মাঝে পড়ি কিনা কে জানে! অনেকেই বলছেন এ ঔষধটা যোগাড় করে দিতে। আসলেই সময়টা গুজব আর গজবের।

এটি এক যুদ্ধ। আমরা অপেক্ষা করছি মৃত্যু সংখ্যা চূড়ায় উঠার। তারপর ঢাল বেয়ে নামবে। সে এখনো বহুদিন বাকি। যাচ্ছে দিন প্রস্তুতিতে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।