মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রিসার্চের হাতেখড়ি ও পিএইচডি এর পথে যাত্রা (পর্ব ২)

[১ম পর্ব পড়ুন এখানে – https://www.platform-med.org/রিসার্চের-হাতেখড়ি-ও-পিএ/amp/ ]

● বিদেশে মাস্টার্স:
বিদেশে বিভিন্ন বায়োমেডিক্যাল সাব্জেক্টে মাস্টার্স করা যায়, যার বেশির ভাগই সেলফ ফান্ডেড। ইউরোপের বিভিন্ন দেশে ৬ লাখ থেকে ২০ লাখ পর্যন্ত টিউশন ফি দিয়ে মাস্টার্স করা যায়। জিআরই দিয়ে আমেরিকা ও কানাডায় মাস্টার্স করা সম্ভব। স্কলারশিপ মাস্টার্সের ক্ষেত্রে খুব কমই হয়ে থাকে। তবে বিদেশে মাস্টার্স করলে ভালো পিএইচডি ল্যাব ম্যানেজ করা যায় অনায়াশেই।

● আর্টিকেল লেখার উপকারিতা:
দেখা যায় বেশির ভাগ পিএইচডি কিংবা মাস্টার্সের এডমিশন ফর্মে লেখা থাকে রিসার্চ আর্টিকেলের নাম দিতে। পিএইচডির ক্ষেত্রে প্রফেসর খুঁজে পেতেও রিসার্চ আর্টিকেল পূর্বশর্ত। বলা যায় পূর্বেকার রিসার্চ আর্টিকেল না থাকলে পিএইচডির পথ অনেকটাই দুরূহ হয়ে উঠে।

আর্টিকেল নিয়ে পড়াশোনা:
আগের পর্বেও বলা হয়েছে, বাছাইকৃত টপিক নিয়ে প্রথমেই বিস্তর পড়াশুনা করতে হবে। একই বিষয় নিয়ে আগে করা কমপক্ষে ২০/২৫ টা আর্টিকেল পড়তে হবে। এগুলো থেকে প্রাপ্ত আইডিয়াই নতুন রিভিউ পেপার এর মূল উপাত্ত।
পাবমেড (https://www.ncbi.nlm.nih.gov/pubmed/) হলো দুনিয়ার সেরা সাইট যেকোন মানসম্পন্ন আর্টিকেল পড়ার জন্য। এছাড়াও সাইন্স ডিরেক্ট (https://sciencedirect.com) খুবই মানসম্পন্ন সাইট। পেইড আর্টিকেলও বিনে পয়সায় পড়তে পারেন এ ঠিকানায় http://sci-hub.tw । এ সাইটে গিয়ে DOI নাম্বার দিলেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত আর্টিকেল। প্রতিটা আর্টিকেল এর মধ্যেই তার DOI (Digital Object Identifier) নাম্বার লেখা থাকে।

● আর্টিকেল লেখা:
প্রথমেই এ বিশাল কর্মযজ্ঞে একা নামা যাবে না। সমমনা ৩/৪ জনের একটা টিম করতে হবে।
রিভিউ আর্টিকেল গুলোর প্যাটার্ন ফলো করে নিজের রিভিউ আর্টিকেল লিখতে হয়।

পেপার সাবমিশন:
কাঙ্ক্ষিত জার্নালের সাইটে গিয়ে ফর্ম পূরণ করে পেপার সাবমিট করতে হবে। পেপার যদি রিভিউয়ার এর ভালো লাগে, তাহলে তারা এর নানা দুর্বলতা তুলে ধরবে এবং সেগুলো কাটিয়ে উঠার পরামর্শ দিবে এবং আরেকবার সাবমিট করতে বলবে। যদি পছন্দ না হয়, রিজেক্ট। মোটামুটি ১০/১২ জায়গা থেকে রিজেক্টেড হওয়াটা খুবই সাধারণ বিষয়।
পেপার সাবমিশনের পরে যদি এক্সেপ্টেড হয়, তাহলে বেশ বড় একটা এমাউন্ট জমা দিতে হবে। এ ফি ১০ হাজার থেকে ৫ লাখ পর্যন্ত হতে পারে।

আর্টিকেল পাবলিকেশন:
এটা একদিন দুদিনের কাজ নয়। প্রথম রিভিউ পাবলিশ হতে ৬ মাস থেকে ১ বছর সময় লেগে যেতে পারে। কিন্তু কোনোভাবেই ধৈর্য্য কিংবা আশা হারানো যাবে না। প্রথম পাবলিকেশনের জন্য মোটামুটি মানের জার্নাল টার্গেট করাই ভালো।

ইম্প্যাক্ট ফ্যাক্টর:
কোন পেপারের ইম্প্যাক্ট ফ্যাক্টর হলো সে পেপার কতটা মূল্যবান তা। এটি আসে সাইটেশন এর উপর ভিত্তি করে। কোনো পেপারকে রেফারেন্স হিসাবে ব্যবহার করার নামই সাইটেশন। যার সাইটেশন যত বেশি, তার ইম্প্যাক্ট ফ্যাক্টর তত বেশি। যেমন নিউ ইংল্যান্ড জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর ৭০ এর মত। তবে ২ ইম্প্যাক্ট ফ্যাক্টর এর উপরের সব জার্নালই মানসম্পন্ন বলা যায়।

প্রফেসর, ফান্ডিং ইত্যাদি সম্পর্কে জানতে সঙ্গে থাকুন। ফিরে আসবো ৩য় পর্বে।

লেখক:

 

Sharif Qadri
PHD Research Fellow
Aichi Medical University

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ
সেশন: ২০১৬-১৭

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

One thought on “রিসার্চের হাতেখড়ি ও পিএইচডি এর পথে যাত্রা (পর্ব ২)”

  1. তৃতীয় পর্ব কেন প্রকাশ হল না ? 🙁
    খুবই আগ্রহউদ্দীপক লেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।