মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রাবাসে বহিরাগতদের হামলা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ নভেম্বর ২০১৪, ২:২৩ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

images
গতকাল (২১/১১/১৪)  সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের  আয়েশা সিদ্দিকা লেডিস হলের সামনে দুজন ছাত্র স্থানীয় তিনজন ছিনতাইকারীর আক্রমণের শিকার হয়। এসময় ছাত্ররা তাদের শহীদ নুরুন্নবী হোস্টেলের সিনিয়র ভাইদের খবর দিলে
তারা এসে ছিনতাইকারীদের কিছু উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয়। এরপর সন্ত্রাসীরা তাদের স্থানীয় সহযোগীদের নিয়ে প্রায় দশ /বারোটা মোটরবাইকে আসে রামদা ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে। তারা নুরুন্নবী হোস্টেলের রুমে ঢুকে ছাত্রদের কোপাতে থাকে। চারজন ছাত্র এতে গুরুতর আহত হয়েছে। এটা সম্পূর্ণ বহিরাগতদের ঘটানো ঘটনা।  হোস্টেল এলাকায় নিরাপত্তার অভাবজনিত কারণেই এটা ঘটেছে।

রাতে বহিরাগতরা বেশকিছু মটরবাইকে ঢুকে , হাতে রামদা, কিরিচ,কাস্তে,হকিস্টিক, স্ট্যাম্প এবং আস্ত্র  নিয়ে শহীদ মুক্তিযোদ্ধা নুরুন্নবী হলে ঢুকে পড়ে দলেবলে ।রুমগুলোতে ঢুকে যাকে খুশি মারধর করে, কয়েকজন মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।হামলায় আহতরা হলেন: রাশিদুল (৫৪তম)নূরুন্নবী হোস্টেল,ফয়সাল (৫৪তম) পিংকু হোস্টেল,আঃ আলীম (৫৪তম), তামিম(৫২তম) । তাদের ভেতর সবচেয়ে আহত পিংকু হলের ফয়সাল ( ৫৪তম এমবিবিএস)। এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা  নিরাপত্তা জোরদার করার দাবি জানাচ্ছে । এরকম ঘটনা এর আগেও ঘটেছে হোস্টেল এলাকায় ।  অনেক ছাত্রীর মোবাইল, টাকা ছিনতাই হয়েছে। সেসব ছিনতাইকারীদের প্রতিহত করতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি থেকেছে অনেকে। রাস্তায় পর্যাপ্ত আলো নেই, নিরাপত্তা প্রহরী নেই, যার যখন খুশি আবাসিক এলাকায় ঢুকে যেতে পারে। এভাবে আর কতদিন ভয়ে ভয়ে থাকবে মেডিকেল শিক্ষার্থীরা ?

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২টি মন্তব্য

  1. সবাইকে আমাদের পাশে থাকার অনুরোধ করছি

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।