মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের শেষবর্ষের ছাত্র ধীমান রায় স্থানীয় সন্ত্রাসীর ছুড়িকাঘাতে আহত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৫, ৭:১৬ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (রামেক) একজন ছাত্রকে স্থানীয় এক সন্ত্রাসী ছুরিকাঘাতে আহত করেছে। আহত ধীমান রায় বিডিএস শেষ বর্ষের শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্টুডেন্ট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রোববার বিকালে নগরীর বিলশিমলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান।
এ হামলার পর মেডিকেলের শিক্ষার্থীরা বিলশিমলা বন্ধগেইট এলাকায় সওদাগর কনফেকশনারিতে হামলা ও আসবাব পুড়িয়ে দিয়েছে বলে জানান তিনি।
বিলশিমলা এলাকায় বাইপাশের কাছাকাছি স্থানে ধীমান পড়ানোর জন্য গিয়েছিলেন। সেখানে স্থানীয় এক যুবক তাকে ডেকে জিজ্ঞাসা করে কোথায় পড়ো? উত্তর শুনে সে ধীমান কে ছুরি হাতে ধাওয়া করে। ধীমান রায় মাঝে রাস্তায় এসে পড়ে গেলে তাকে পিছন থেকে ছুরিকাঘাত করে। এরপর আক্রমণকারী পালিয়ে যায়। মেডিকেল ছাত্ররা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।
আক্রমণকারীর নাম ‘সওদাগর’ জানতে পেরে শিক্ষার্থীরা বন্ধগেইট এলাকায় জড়ো হয়ে সওদাগর কনফেকশনারিতে হামলা চালিয়ে ভাংচুর এবং দোকানের চেয়ার টেবিল বাইরে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বর্তমানে ধীমান রায়ের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

Shuvashis Saha Shuvo

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।