মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

যশোরে চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ৮:০২ · ১ মিনিটে পড়ুন
যশোরে চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
লেখার আকার

শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

যশোরে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইন্টার্ন চিকিৎসকেরা। গত ২৪ জানুয়ারি রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ডিপার্টমেন্টে কর্মরত ইন্টার্ন চিকিৎসক ডা. শুভ হাওলাদারের উপর এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে।

ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের (আইডিএ) বরাতে জানা গেছে গত ২৪ জানুয়ারি আনুমানিক রাত ৯:৪৫ এর দিকে এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে মেডিসিন ডিপার্টমেন্ট এর ডা: শুভ হাওলাদার নামের একজন ইন্টার্ন চিকিৎসকের উপর ১০-১২ জন রোগীর লোক ভুল চিকিৎসার দাবি তুলে হামলা চালায়, পরে তাকে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক বাঁচাতে গেলে তাদের উপরও হামলা চালায়।

ইতোমধ্যে ঘটনাস্থলে হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত হলে তাদের উপরও হামলা করতে আসে তথাকথিত রোগীর লোক নামে হামলাকারীরা। উপস্থিত পুলিশ ঘটনা সামাল দেয়। উক্ত ঘটনায় ওই ইন্টার্ন চিকিৎসক আহত হন।

আইডিএ’র পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে যথাযথ বিচার করে, ডাক্তারদের চিকিৎসা প্রদানের সুষ্ঠু পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।