বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিসিন ক্লাবের উদ্যোগে উত্তরবঙ্গে খেটে খাওয়া মানুষদের মাঝে ত্রাণ বিতরণ

১০ এপ্রিল, ২০২০। শুক্রবার

মেডিসিন ক্লাব- মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে উদ্ভুত পরিস্থিতিতে মেডিসিন ক্লাব, রাজশাহী মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে রাজশাহীস্থ দিন-মজুর, শ্রমিক খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রথম পর্যায়ে ৪৫টি পরিবারকে এই খাদ্য সহায়তা দেয়া হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ত্রাণ বিতরণের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর পরিমাণ প্রতি প্যাকেটেঃ
চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ১ কেজি, লবণ ১ কেজি, তেল ১ লিটার, মুড়ি ১/২ কেজি, চিনি ১/২ কেজি ও সাবান ২ টি।

কর্মসূচির উদ্ভোধন করেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার দৌহিত্রী, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও মেডিসিন ক্লাব, রামেক ইউনিটের মাননীয় উপদেষ্টা ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা। এছাড়াও উপস্থিত ছিলেন রামেকহা’র অর্থোপেডিক্স বিভাগের রেজিস্ট্রার ডাঃ আব্দুল আওয়াল স্যার, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ও মাননীয় উপদেষ্টা
ডাঃ মোমিনুল ইসলাম (লিটন), ডাঃ মিজানুর রহমান, ডাঃ মোঃ শামীম হোসেন, ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ হারুন অর রশিদ, মেডিসিন ক্লাবের, রামেক ইউনিটের সাবেক-সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হোসেনসহ প্রমুখ।

এছাড়াও দেশের এই সংকটময় পরিস্থিতিতে সমাজের খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মেডিসিন ক্লাব, এম আবদুর রহিম মেডিকেল কলেজ ইউনিট, দিনাজপুর।

মেডিসিন ক্লাব, এম আবদুর রহিম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে দুই ধাপে ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়। প্রথম ধাপে (২ এপ্রিল) ২০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন মেডিসিনিয়ানরা, পরের ধাপে (৩ এপ্রিল) সাঁওতাল পাড়ার ২৮ টি পরিবারকে সহযোগিতা করতে সক্ষম হোন তারা।

প্রসঙ্গত, করেনাভাইরাস মহামারি সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এসময় সকল ধরণের গণপরিবহন বন্ধ থাকায় কার্যত লকডাউন হয়ে যায় সারাদেশ। এ অবস্থায় বিপদে পড়ে দেশের নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।