মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

মুন্সীগঞ্জের শ্রীনগরে র‍্যাবের গুলিতে ২ ডাকাত নিহত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১১:০৭ · ১ মিনিটে পড়ুন
মুন্সীগঞ্জের শ্রীনগরে র‍্যাবের গুলিতে ২ ডাকাত নিহত
লেখার আকার

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০।

বর্তমানে করোনার আতংকে পুরোদেশ যেখানে ঘরবন্দি, সেখানে মুন্সীগঞ্জে বেড়ে চলেছে ডাকাতের আতংক।

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেঁজগাও বাসস্ট্যান্ডে আজ দুপুর ১টার দিকে র‌্যাবের সাথে বন্দুকযদ্ধে ২ জন ডাকাত নিহত হয়েছেন। এসময় দুইজন র‌্যাব সদস্য আহত হন।

র‌্যাব-২ এর কোম্পানী কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার
মহিউদ্দিন ফারুকী জানান, র‌্যাব-২ ঘটনাস্থল থেকে একটি পিস্তল,৩ রাউন্ড গুলি ও ৬-৭ ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করেছে। নিহত ২ ডাকাতের মধ্যে একজনের নাম মাসুদ (৩৫) এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি। নিহতেরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তিনি আরো জানান, এই ডাকাত চক্রটি বরিশালের মুলাদি, শরীয়তপুর ও পদ্মার চর এলাকায় ডাকাতির সাথে জড়িত। পরশু রাতে পদ্মার চর এলাকায় তারা ডাকাতি করে।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ধরার জন্য মাওয়া ফেরিঘাট থেকে ৩ জায়গায় চেকপোষ্ট বসানো হয়। তারা একটি অটোরিক্সায় করে শ্রীনগর উপজেলার বেঁজগাও এলাকায় আসে। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ডাকাত দলের দুই সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিজস্ব প্রতিবেদক/ সিলভিয়া মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।