মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ৮ নভেম্বর ২০২৬২৪ কার্তিক ১৪৩৩ · ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক চিকিৎসক

ওয়েব টিমপ্রকাশ: ১১ জানুয়ারি ২০১৯, ১০:১১ · হালনাগাদ: ২৪ জানুয়ারি ২০১৯ · ১ মিনিটে পড়ুন
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক চিকিৎসক
লেখার আকার

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক চিকিৎসক

১০ জানুয়ারি মানিকগঞ্জে নিজ কর্মস্থলে যাবার পথে শিশু বিশেষজ্ঞ ডা: মঞ্জুর আলম খান (৪২) সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।

ডাঃ মঞ্জুর আলম খান ১০ জানুয়ারি সকালে তার মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। এমন সময়ে সকাল সাড়ে নয়টা নাগাদ ঢাকা-আরিচা মহাসড়কে তরা সেতুর নিকট একটি দ্রুতগামী মাটি-বোঝাই ট্রাক তার মোটরসাইকেলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি বিবেচনা করে পরবর্তীতে তার পরিবার তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ডাঃ মঞ্জুর আলম খান মানিকগঞ্জ শহরে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ৩৭ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২৭তম বি.সি.এস. পরীক্ষা দিয়ে তিনি সরকারি চাকরিতে প্রবেশ করেন এবং দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।

সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।