মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

মানা হয়নি চিকিৎসকদের দাবি: ভাতা বাড়ল মাত্র ৫০০০/-

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ৩:৫১ · ১ মিনিটে পড়ুন
মানা হয়নি চিকিৎসকদের দাবি: ভাতা বাড়ল মাত্র ৫০০০/-
লেখার আকার

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ন্যায্য দাবিতে আন্দোলনকারী বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকদের দাবি ছিল আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধি করতে হবে। ভাতা বৃদ্ধি করা হল ঠিক, কিন্তু সেটা শুধু নামমাত্র ৫,০০০/- টাকা!

গতকাল ২৩ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৩ অধিশাখার উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত এক স্মারকে এ বিষয় জানান হয়।

‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের বিদ্যমান মাসিক পারিতোষিক ভাতার হার বৃদ্ধি সংক্রান্ত’ বিষয় সম্বলিত স্মারকে বলা হয়েছে – উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষনার্থীদের বিদ্যমান মাসিক পারিতোষিক ভাতার হার ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা হতে ২০% বৃদ্ধি করতঃ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা নির্ধারণ করা হল, যা জারির তারিখ থেকে প্রযোজ্য হবে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।