মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

মমেকে ব্যয়বহুল ‘স্থায়ী টানেল্ড ক্যাথেটার’ মাত্র ১০০০ টাকায় স্থাপন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:০২ · ২ মিনিটে পড়ুন
মমেকে ব্যয়বহুল ‘স্থায়ী টানেল্ড ক্যাথেটার’ মাত্র ১০০০ টাকায় স্থাপন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ সেপ্টেম্বর, ২০২০, শনিবার।  

কিডনির বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন যাবত ভুক্তভোগী রোগীদের জন্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রলজি বিভাগে, দৃষ্টান্ত স্থাপনকারী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, অত্যন্ত ব্যয়বহুল “স্থায়ী টানেল্ড ক্যাথেটার“  স্থাপনের সার্জারি প্রক্রিয়াটি সম্প্রতি অতি সুলভ মূল্যে শুরু করা হয়েছে এই হাসপাতালে।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রুনা আক্তার ও শেরপুর জেলার রুস্তম আলী দীর্ঘদিন যাবত কিডনির জটিলতায় ভুগছিলেন। গত বৃহস্পতিবারে তারা দুইজন ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি হন। তারপর তাদের সমস্যা নিরসনে,  উক্ত ক্যাথেটারটি স্থাপনের জন্য সফল সার্জারি সম্ভব হয়। “স্থায়ী টানেল্ড ক্যাথেটার“  স্থাপনের ফলে রোগী দুজনের ডায়ালায়সিসও এখন দ্রুত কার্যকর করা সম্ভব হচ্ছে। ডা. হাসানুল ইসলাম আকাশ নিশ্চিত করেন যে, যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ও অত্যন্ত কম খরচে উল্লেখিত ক্যাথেটার স্থাপনের সার্জারি করা হয়েছে। তিনি আরো জানান, হাসপাতালটির নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আশুতোষ সাহা রায় এবং সহকারী অধ্যাপক ডা. ওমর ফারুক মিয়ার তত্ত্বাবধানে এই সফল সার্জারী দুইটি সম্পন্ন হয়। উক্ত হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, “স্থায়ী টানেল্ড ক্যাথেটার“  স্থাপনের এই সার্জারীর জন্য অন্যান্য প্রাইভেট হাসপাতালে রোগীদের প্রায় ৫০,০০০ – ৬০,০০০ টাকার মত খরচ পড়ে থাকে। সেখানে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে মাত্র ১০০০ টাকায় এই ক্যাথেটার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে, রোগীদের চিকিৎসা ব্যবস্থায় আরো সুফল পাওয়া যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।