শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে আহত চিকিৎসককে তাদের হেফাজতে নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
প্ল্যাটফর্ম/এমইউএএস


চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যেকোনো অভিযোগের ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে না নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
হাসপাতালে চিকিৎসকদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেকোনো অভিযোগের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তদন্ত হওয়া উচিত এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।