মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
নিউজ

ভুয়া ডেন্টিস্টের অপচিকিৎসার বলি সাত বছরের শিশু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১১:১৫ · ২ মিনিটে পড়ুন
ভুয়া ডেন্টিস্টের অপচিকিৎসার বলি সাত বছরের শিশু
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২১

রাজশাহীতে হাতুড়ে চিকিৎসকের দেয়া ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে আশঙ্কাজনক অবস্থায় সাত বছরের শিশু আব্দুর রাফি! তাঁর সারা শরীরে আগুনে পুড়ে যাওয়ার মত ক্ষত সৃষ্টি হওয়ায় চিকিৎসকদের শঙ্কা এতে দীর্ঘ মেয়াদী ক্ষতি হতে পারে। প্রাথমিক ধকল কাটিয়ে উঠলেও রাফির কণ্ঠনালী ও চোখে কিছু জটিলতা থেকে যাবে।

ভুক্তভোগী শিশুটির অভিভাবকরা জানান, “দাঁত তোলার পর ব্যথা হলে রাফিকে নেয়া হয় রাজশাহীর কাটাখালি বাজারের “ভাই ভাই ডেন্টাল কেয়ার” এর কথিত ডেন্টিস্ট মফিজুল হকের কাছে। তিনি দুটি ঔষধ লিখে দিলে তা সেবনের ১২ দিন পর শিশুটির এই করুণ অবস্থার সৃষ্টি হয়”।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, “দাঁতের ব্যথা কমাতে না বুঝে দেয়া হয়েছে খিঁচুনির ঔষধ, যার পার্শ্বপ্রতিক্রিয়ায় শিশুটির এই অবস্থা”।

একজন মেডিক্যাল টেকনোলজিস্ট হয়েও কাটাখালি বাজারের ভাই ভাই ডেন্টাল কেয়ারে কথিত ডেন্টিস্ট ভুয়া চিকিৎসক নিবন্ধন নাম্বার ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ অপচিকিৎসা দিয়ে যাচ্ছিলেন। ঘটনার পর থেকেই হাতুড়ে চিকিৎসক মফিজুল হক পালাতক।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, “মফিজুলের চিকিৎসা দেয়ার কোনো বৈধতা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন তাঁরা”।

রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন জনাব রাজিউল হক জানান,

“বিএমডিসির রেজিস্ট্রেশন ছাড়া কেউ কখনও নামের আগে ডাক্তার বসাতে পারবে না। সেটা কোনো মেডিকেল এসিস্টেন্ট হলেও না, তা একদম ক্লিয়ার। বলা যায় যে এইটা ধোঁকাবাজি করা, মানুষের সাথে জীবন নিয়ে ছিনিমিনি খেলা।” এই নির্দেশনা অমান্যকারীরা আইনত দন্ডনীয় অপরাধ করে যাচ্ছেন।

উল্লেখ্য, যেকোনো দন্ত চিকিৎসার ক্ষেত্রে বিডিএস (ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী) পাশ বাধ্যতামূলক, বিডিএস ডিগ্রীধারী ব্যতীত কেউই দন্ত চিকিৎসক নয়।

তথ্যসূত্র: যমুনা নিউজ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।