মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ · ৪ জমাদিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

বিশ্ববিদ্যালয় হচ্ছে না চট্টগ্রাম মেডিকেল কলেজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ আগস্ট ২০১৫, ৯:২৮ · ২ মিনিটে পড়ুন
বিশ্ববিদ্যালয় হচ্ছে না চট্টগ্রাম মেডিকেল কলেজ
OLYMPUS DIGITAL CAMERA
লেখার আকার

গতকাল এক বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী নাসিম জানান যে চট্টগ্রাম মেডিকেল কলেজকে রূপান্তর না করে, চট্টগ্রামে আলাদা করে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করছে সরকার। তিনি বলেন যে সংসদে এ বিষয়ে বিল পাস হলেই বিশ্ববিদ্যালয় চালু হয়ে যাবে। চট্টগ্রাম মেডিকেল কলেজে, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) চট্টগ্রাম জেলা ও মেডিকেল কলেজ শাখার আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।
সভার বিশেষ অতিথি গনপূর্ত মন্ত্রী মোশারফ হোসেন বলেন যে প্রধানমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজের এ রূপান্তরের বিপক্ষে, কারন তিনি মনে করেন যে বর্তমানে দরিদ্ররা এখানে যে সেবা পায়, এটি বিশ্ববিদ্যালয় হলে তারা তা পাবেন না। সেজন্য তিনি আলাদা করে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ইচ্ছে প্রকাশ করেছেন।

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

এদিকে ঢাকার দূরবর্তী এলাকায় যেতে অনিচ্ছুক সরকারী চিকিৎসকদের তীব্র নিন্দা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন যে, “ঢাকায় আছে এক মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেখানে রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি”
এরই সাথে মাগুরায় মায়ের গর্ভে গুলিবিদ্ধ বাচ্চাটিকে বাঁচানোয় সে ডাক্তারদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “আমাদের এরকম ডাক্তারও আছে যারা তাদের আন্তরিক ও নিরন্তর সেবায় বাচ্চাটি আর তার মাকে বাঁচিয়ে তুলে আর এমন ডাক্তারও আছে যারা দুর্নীতির সাথে যুক্ত“
তিনি আরো বলেন যে, “আমার কাছে খবর আছে যে উপজেলায় নিযুক্ত অনেক ডাক্তারই তাদের দ্বায়িত্ব ঠিকমত পালন করছেন না” এ বিষয়ে নজর দিতে সিভিল সার্জনদের নির্দেশ দেন তিনি।
নাসিম বলেন যে শীঘ্রই উপজেলায় কর্মরত নারী চিকিৎসকদের যাতায়াতের জন্য গাড়ী দেওয়া হবে।
মন্ত্রী বলেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে শীঘ্রই কিছু আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে; সেগুলোর যত্ন নেওয়ার জন্য চিকিৎসকদের অনুপ্রানিত করে তিনি বলেন, আপনারা যদি এসব যন্ত্রপাতি অকেজো করে রোগীদের ক্লিনিকে পাঠান সেটা তো আর মেনে নেয়া যাবে না। সেটা হবে অপরাধ”

তথ্যসূত্র-ডেইলি স্টার
বঙ্গানুবাদ- ফয়সাল আহমেদ তানজিম (ইবনে সিনা মেডিকেল কলেজ)
পরিমার্জনায়- মারেফুল ইসলাম মাহী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন
🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।