মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

বিমানে তীব্র শ্বাসকষ্টের শিকার মহিলা যাত্রী: প্রাণ বাঁচালেন বাংলাদেশী চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৪ · ২ মিনিটে পড়ুন
বিমানে তীব্র শ্বাসকষ্টের শিকার মহিলা যাত্রী: প্রাণ বাঁচালেন বাংলাদেশী চিকিৎসক
লেখার আকার

ডা. ইমরান কায়েস, বাংলাদেশ বিমানে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছেন। হঠাৎ যাত্রা পথে সত্তর বছর বয়সী এক ভদ্র মহিলা তীব্র শ্বাসকষ্ট (একিউট এ্যাজমায়) আক্রান্ত হলেন, বিমান তখন মাটি থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার ফুট উপরে। শ খানেক বার ইনহেলার প্রয়োগ করেও যখন ভদ্র মহিলা নিজেকে স্বাভাবিক করতে না পেরে তীব্র যন্ত্রণায় কোন কূল কিনারা করতে পারছিলেন না, সেই সময় উপস্থিত দক্ষতায় উদারতার পরিচয় দিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান কায়েস।

শ্বাসকষ্টে ভদ্রমহিলার বেহাল দশা, প্লেনে নেবুলাইজার নেই, তবে অক্সিজেন আছে , ফার্স্ট এইড বক্স আছে। এবং সেখান থেকেই খুঁজে খুঁজে ইনজেকশন নিয়ে রোগীর শিরায় প্রয়োগ করে রোগীকে স্বাভাবিক করলেন স্যার সলিমুল্লাহ মেডিকেলের সাবেক ছাত্র ও ঢাকা মেডিকেলের এই ডাক্তার।

ডাক্তারি জীবনের অদ্ভুত এই অভিজ্ঞতা নিয়ে ডা. ইমরান কায়েস তার ফেসবুক প্রোফাইলে একটি পোষ্ট দেন। তাঁর বক্তব্য হুবহু তুলে ধরা হলো-

“লন্ডনগামী বাংলাদেশ বিমানের BG 0001 এর পাইলট ককপিট থেকে বের হয়ে আমার সিটের সামনে এসে হাত মিলিয়ে বললো, থ্যাংক ইউ ভেরি মাচ।

ঘটনার আকষ্মিকতায় আমি কি বলবো বুঝতে পারছিনা। আমিও বোকার মতন বললাম থ্যাংক ইউ। ঘটনা হচ্ছে,
ফ্লাইটে সত্তর বছর বয়সী এক ভদ্রমহিলা তীব্র একিউট এজমায় আক্রান্ত হয়েছিলো। প্রায় শ খানেক ইনহেলার পাফ নিয়েছে। লাভ হয়নি।

শ্বাসকষ্টে ভদ্রমহিলা ঠিক করে সিটে বসে থাকতেই পারছেনা। চোখে মুখে তীব্র যন্ত্রণা।
প্লেনে কোন নেবুলাইজার নেই। তবে
অক্সিজেন আছে, ফার্স্ট এইড বক্স আছে।

ফার্স্ট এইড বক্স থেকে খুঁজে খুঁজে ইনজেকশন বের করে, মহিলার ভেইনে পুশ করার পর ব্যাচারী সেটল হলো!
আমরা তখন মাটি থেকে পায় পঁয়ত্রিশ হাজার ফুট উপরে!
ভাবা যায়!

ডাক্তার হিসেবে একটা অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে আমি লন্ডনে পা রাখলাম আজ”

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।