মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ডেন্টাল

পরিবর্তন হলো ২০২০-২১ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার তারিখ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ৭:৫৩ · ২ মিনিটে পড়ুন
পরিবর্তন হলো ২০২০-২১ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার তারিখ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৬শে এপ্রিল ২০২১, সোমবার

গত ২৩ মার্চ, ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে বিডিএস (ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী) ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করেছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। গতকাল ২৫ এপ্রিল ভর্তির তারিখ ৩০ মার্চ থেকে পরিবর্তন করে ৬ জুন পুন:নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ভর্তি নীতিমালা অনুযায়ী এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ১১-০৬-২০২১ খ্রি. শুক্রবার (সময় : সকাল ১০:০০টা হতে ১১:০০টা) একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আবেদন যোগ্যতাঃ

★বাংলাদেশী নাগরিক শিক্ষার্থী যারা ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই ভর্তির আবেদন করার যােগ্য হবেন। ইংরেজী ২০১৭ সালের পূর্বে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যােগ্য বলে বিবেচিত হবেন না।

★ সকল দেশী ও বিদেশী শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।

★সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদনের যােগ্য হবেন না

★সকলের জন্য এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপি ৩.৫০ থাকতে হবে।

অনলাইনে আবেদন পূরণ করার নির্দেশাবলীঃ

ডেন্টাল কলেজে ১ম বর্ষ বিডিএস কোর্সে ভর্তির আবেদন নির্দেশনা  www.dghs.gov.bd হতে প্রদানকৃত নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে অনলাইন আবেদন পূরণ করতে হবে। পরীক্ষার ফিস হিসেবে শুধু প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে ১০০০/- (এক হাজার) টাকা জমা দিতে হবে।

বিডিএসে ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তরিত তথ্য টেলিটকের ওয়েবসাইট:http://dghs.teletalk.com.bd স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.dghs.gov.bd  এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd তে জানা যাবে।

ডেন্টাল কোর্সে ভর্তি পরীক্ষার নম্বর বন্টনঃ

১০০ (একশত) নম্বরের ১০০ (একশত)টি এমসিকিউ প্রশ্নের ১ (এক) ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর :

  • জীববিজ্ঞানঃ ৩০;
  • রসায়নবিদ্যাঃ ২৫;
  • পদার্থবিদ্যাঃ ২০;
  • ইংরেজীঃ ১৫; এবং
  • সাধারণ জ্ঞান- বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধঃ ১০
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ডেন্টালের বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সের ৫টি বিষয়ে এমডি কোর্স শুরুর সিদ্ধান্ত

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ এ বছরই চালু হতে যাচ্ছে ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সের পাঁচটি বিষয়ে তিন বছরের এমডি কোর্স। গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ে ডেন্টাল ফ্যাকাল্টির বেসিক ৫টি বিভাগে প্রতিবছর…

১৫ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল বিভাগ চালু

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ৭ জুলাই, ২০২১ গতকাল ৬ জুলাই, ২০২১, রোজ মঙ্গলবারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খোলা হলো "ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল" ডিভিশন। কর্তৃপক্ষের নির্দেশক্রমে রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং -৬২৭৬) ৩১/০৫/২১ তারিখে…

৭ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।