মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
কোয়াক হান্ট

বিএমডিসি সার্টিফিকেট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ জুলাই ২০১৫, ৭:০৩ · হালনাগাদ: ১০ জুলাই ২০১৫ · ১ মিনিটে পড়ুন
বিএমডিসি সার্টিফিকেট
লেখার আকার

নামের আগে ডাক্তার পদবী কারা লিখতে পারবেন তা নিয়ে এমবিবিএস আর অন্যান্য ডিগ্রীধারীদের মধ্যে মাঝে মধ্যে তর্ক হয়। সেই তর্কে না গিয়েও বোধহয় এর সহজ সমাধান সম্ভব।
এদেশে কেবলমাত্র রেজিস্টার্ড ডাক্তারদের প্র‍্যাকটিস করার অধিকার আছে। একজন এমবিবিএস পাশ করেও যদি ইন্টার্নশিপ না করেন তবে তিনি বিএমডিসি সার্টিফিকেট পাবেন না, প্র‍্যাকটিস করার অধিকারও তার থাকবে না। বাইরের কোন দেশ থেকে ডিগ্রী আনলেও আগে বিএমডিসি থেকে অনুমোদন জোগাড় করতে হয় প্র‍্যাকটিস করার জন্য।
এমন আইন করা উচিত যে সাইনবোর্ড, প্যাড, কার্ড সব জায়গাতেই একজন ডাক্তারকে তার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে।
PicsArt_1435755195707
তাহলে অন্য ডিগ্রিধারীদের পাশাপাশি এমবিবিএস ডিগ্রী লাগিয়ে নেওয়া ভুয়া ডাক্তাররাও সনাক্ত হবে।
হাসপাতাল, ক্লিনিক বা চেম্বারে ডাক্তার নামের ব্যবহার, বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া করা যাবে না। নামের আগে ডাক্তার লাগিয়ে বাসায় বসে থাকুক বা ছাত্র পড়াক, সমস্যা নাই।
রেজিস্ট্রেশন নাম্বার মিলিয়ে ভুয়া/আসল ডাক্তার চিনে নেওয়া খুব সহজ। তাই বিষয়টা প্রচার পেলে জনগনই সচেতন হয়ে যাবে, অনেক বাটপাড়ি বন্ধ হবে। রেজিস্ট্রেশন নাম্বার দিতে বাধ্য থাকলে ডাক্তারদের মধ্যেও জবাবদিহিতা বাড়বে।
যথাযথ কর্তৃপক্ষ উদ্যোগী হয়ে এই সহজ কিন্তু কার্যকরী পদক্ষেপটি নিলেই অনেক অনিয়ম দূর হবে আশা করা যায়।

লেখাটি পাঠিয়েছেন: মাহমুদ ইব্রাহিম (ঢাকা মেডিকেল কলেজ)

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ভুয়া মহিলা ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলীপুল এলাকায় থেকে এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় ফাহমিদা আলম (২৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম যুগান্তরকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটকের…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ সহ এক ভুয়া মহিলা ডাক্তার গ্রেফতার

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ। দেখতে ডাক্তারের মতো হলেও তিনি ডাক্তার নন। একজন ধূর্ত প্রতারক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে রুমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রুমার নিজ বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা পরিচয় দিলেও বর্তমানে সে…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

৭টি মন্তব্য

  1. আর এখানে গিয়ে যেকোনো একটা বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর লিখলেই আপনি ঐ ডাক্তারের ছবিসহ নাম-ঠিকানা পেয়ে যাবেন।
    যাচাই করা এখন খুবই সহজ। 🙂

    http://bmdc.org.bd/doctors-info/

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।