মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
শোক সংবাদ

বাস-মাইক্রোবাসের সংঘর্ষে চিকিৎসক দম্পতির মর্মান্তিক মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ মে ২০২১, ১০:৩১ · ২ মিনিটে পড়ুন
বাস-মাইক্রোবাসের সংঘর্ষে চিকিৎসক দম্পতির মর্মান্তিক মৃত্যু
ছবিঃ শোক সংবাদ।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১২ মে, ২০২১, বুধবার

নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত এই চিকিৎসক দম্পতি হলেন রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. জহিরুল হক (৩৫) ও তার স্ত্রী ডা. তুহিন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)।

ছবিঃ শোক সংবাদ।

ঈদের ছুটিতে নিজ বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল গ্রামে যাওয়ার সময় আজ ১২ মে, ২০২১ বুধবার বেলা ৩ টার দিকে উপজেলার সৃষ্টিগড় এলাকায় দি পিপলস ইউনিভার্সিটির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে একটি যাত্রীবাহী লোকাল বাস ভৈরব থেকে ঢাকা যাওয়ার পথে সৃষ্টিগড় পৌঁছালে বিপরীত দিক থেকে যাওয়া সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চিকিৎসক দম্পতিসহ মাইক্রোবাস চালক নিহত হয়। এছাড়া আহত হন মাইক্রোবাসটির আরও ৫ জন যাত্রী। নিহত চিকিৎসক দম্পতি এবং মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত চিকিৎসক দম্পতির মধ্যে ডা. জহিরুল হক ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের ৮ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং তিনি সুনামগঞ্জের কৈতক হাসপাতালে মেডিকেল অফিসার পদে নিযুক্ত ছিলেন। মৃত্যুপূর্বে তাঁরা উভয়েই রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে কর্মরত ছিলেন।

মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনায় তাঁদের মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

খাওয়ার স্যালাইনের সহউদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মারা গেছেন

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ জনস্বাস্থ্য গবেষক, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইনের সহউদ্ভাবক ড. রিচার্ড অ্যালান ক্যাশ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে গত ২২ অক্টোবর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ২৪…

২৫ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

হৃদরোগে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগীয় প্রধানের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ জুলাই, ২০২২, রবিবার গতকাল ৩০ জুলাই, ২০২২ ম্যাসিভ কার্ডিয়াক এরেস্টে আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা. মোত্তাকিন আহমেদ মাসুদ মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গতকাল…

৩১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেলের কার্ডিওলজি বিভাগের সহাকারী রেজিস্ট্রারের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুন, ২০২২, বুধবার আজ ১৫ জুন, ২০২২, বুধবার লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা.জাহিদ হাসান মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ বুধবার রাতে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।