মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
আন্তর্জাতিক সংবাদ

বাদুড় খেয়ে রহস্যময় রোগ ছড়িয়ে পড়ছে কঙ্গোতে, নিহত ৫৩

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫:০৭ · ১ মিনিটে পড়ুন
বাদুড় খেয়ে রহস্যময় রোগ ছড়িয়ে পড়ছে কঙ্গোতে, নিহত ৫৩
লেখার আকার

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

রহস্যময় এক নতুন রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে আফ্রিকার দেশ কঙ্গোতে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সূত্রে জানা গেছে, বাদুড় খেয়ে তিন শিশুর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এই অজানা রোগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপির বরাতে এ তথ্য জানা গেছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ সপ্তাহে উত্তর-পশ্চিম কঙ্গোতে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সময় ২১ জানুয়ারি থেকে শুরু হয় এই রোগের সংক্রমণ। সেসময় মোট ৪১৯ টি কেইস রেকর্ড করা হয়েছিলো এবং এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫৩ জনে দাঁড়িয়েছে।

বেশিরভাগ ক্ষেত্রে অজানা এই রোগের লক্ষণ হচ্ছে- জ্বর, বমি এবং ইন্টারনাল ব্লিডিং(রক্তপাত)। রোগের লক্ষণ দেখা দেয়ার ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হচ্ছে বেশিরভাগ রোগীদের।

দেশটির আঞ্চলিক পর্যবেক্ষণ কেন্দ্র বিকোরো হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সার্জ এনগালেবাটো বলেছেন, ‘এটিই সত্যিই উদ্বেগজনক। অচিরেই এই রোগ সনাক্ত করতে হবে। নাহলে মহামারি ছড়িয়ে পড়তে পারে।’

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কানাডার অর্থায়নে বাংলাদেশে কোভিড ও মাদকনীতির প্রভাব নিয়ে গবেষণা করবেন গবেষকেরা

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে লং কোভিড শনাক্তকরণ ও ব্যবস্থাপনার কৌশল উন্নয়ন এবং ছোট শহর ও গ্রামীণ এলাকায় মাদকনীতির পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য কানাডিয়ান ইনস্টিটিউটস অব হেলথ রিসার্চ (সিআইএইচআর) থেকে তহবিল দেয়া হয়েছে। তহবিল…

১৯ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মার্কিন সহায়তা বন্ধ, এইডসে প্রাণ হারাতে পারেন লাখো মানুষ: জাতিসংঘ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তা ও অনুদান প্রদানকারী দেশ। কিন্তু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সব ধরনের বৈদেশিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধ করে দিয়েছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম। বাংলাদেশে ইউএসএইডের…

১৭ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ট্রাম্পের নির্দেশ – বরখাস্ত হলেন ইউএসএআইডির পরিদর্শক

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)'র স্বাধীন পরিদর্শক পল মার্টিনকে বরখাস্ত করেছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে এ খরব জানা গেছে। মার্টিনকে দপ্তর ট্রাম্প প্রশাসনের ইউএসএআইডি বন্ধ করার প্রচেষ্টার সমালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ…

১৩ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।