মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যারিয়ার

বাংলাদেশ সেনাবাহিনীতে চিকিৎসক হিসেবে যোগ দিন

Platformপ্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ১১:২২ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীতে চিকিৎসক হিসেবে যোগ দিন
লেখার আকার

১২ জানুয়ারি ২০২০:৭৫তম ডিএসএসসি কোর্সে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের আবেদন করতে বলা হয়েছে।

পদের নাম: চিকিৎসক।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। সরকার অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি ও ইন্টার্নশিপ সম্পন্নকারী।

বয়স: অনূর্ধ্ব ২৮ বছর (১ জুলাই ২০২০ পর্যন্ত)।

উচ্চতা: পুরুষ-৫ ফুট ৪ ইঞ্চি ও মহিলা-৫ ফুট ২ ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে সংশ্লিষ্ট প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন।

বৈবাহিক অবস্থা:
ক. পুরুষ—অবিবাহিত। তবে চলতি বছরের ১ জুলাইয়ে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন। কোনো প্রশিক্ষণার্থী বা অফিসার উক্ত তারিখের আগে বিবাহিত ছিল বলে প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খ. মহিলা—বিবাহিত/অবিবাহিত।

বেতন: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুসারে অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্য হবেন।

প্রার্থীকে অনলাইনে Bangladesh Army ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

এছাড়া আগ্রহী প্রার্থীদের আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

লিখিত পরীক্ষা(পেশাগত বিষয়ে ১০০নাম্বার) আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সকাল ৯ টায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক/মোঃ নাজমুল হক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

এখন থেকে তিন বারের বেশি দেওয়া যাবে না বিসিএস পরীক্ষা

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ একজন পরীক্ষার্থী তিনবারের বেশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা দিতে পারবে না, এমন বিধি সংযোজন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত এক সংবাদ…

২৪ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহী চিকিৎসকদের জন্য ভার্চুয়াল সেশনের আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, ২৫শে জানুয়ারি ২০২১, সোমবার যুক্তরাষ্ট্রে মেডিসিন বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী থাকে অনেক চিকিৎসক। কিন্তু অনেক সময়ই যথাযথ গাইডলাইনের অভাবে অনেকেই বুঝতে পারেন না এমবিবিএস বা এমডি ডিগ্রীর পর যুক্তরাষ্ট্রে কিভাবে রিসার্চ বা ফান্ডিং বা অন্যান্য…

২৫ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

ক্যারিয়ারের জন্য আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?

প্ল্যাটফর্ম নিউজ, ২ নভেম্বর ২০২০, সোমবার ডা. মো. সাজেদুর রহমান শাওন এমবিবিএস, এমপিএইচ, এমএসসি, এফআরএসপিএইচ, এপিডেমিওলজিস্ট & পাবলিক হেলথ রিসার্চার। মাইকেল জর্ডান NBA তে খেলা শুরু করার দ্বিতীয় বছরে তার পায়ে ফ্র‍্যাকচার হয়। ট্রিটমেন্ট শেষ হলেও আগের অবস্থায় সম্পূর্ণ ফিরে…

২ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।