মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
জন সচেতনতা

বাংলাদেশে এই প্রথম কোন বিদেশীর সফল কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন

ওয়েব টিমপ্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০১৯, ৪:১৫ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশে এই প্রথম কোন বিদেশীর সফল কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন
লেখার আকার

বাংলাদেশে এই প্রথম কোন বিদেশীর কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে বাংলাদেশে। চিকিৎসক কমিনিউটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন, অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল এবং তার টিম।
চাঁদপুরের ছেলে বিন সালাউদ্দিন ভাগ্য অন্বেষণে ১২ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকতে থাকতে তার কলিগ মালয়ি মেয়ে রোজ লায়লা’র প্রেমে পড়ে যান এবং তারপর পরিণয়। কিন্তু সুখের মাঝে দুঃখ হানা দেয় বিয়ের তিন মাস পরেই। ধরা পড়ে রোজ লায়লা’র দুটি কিডনি’ই পুরোপুরি নষ্ট।

মালয়েশিয়ায় কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্পূর্ণ ফ্রি কিন্তু সেই সিরিয়াল আসবে ৩ বছর পর। তিন বছর ডায়ালাইসিস নিয়ে বেচে থাকতে হবে এটা কোন ভাবেই মেনে নিতে পারেন নি, রোজ লায়লা ও তার প্রিয়তম স্বামী। তখন বাংলার সালাউদ্দিন তার প্রিয়তমা স্ত্রী কে বাচানোর জন্য বাংলাদেশে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করানোর সিদ্ধান্ত নেন। কিডনি দিতে রাজি হন রোজ লায়লার বড় বোন রুহানি। সালাউদ্দিন যোগাযোগ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগের সাথে। ভর্তি হন নেফ্রোলজি বিভাগের অধীনে। সকল পরীক্ষা নিরীক্ষা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত ৫ ই জানুয়ারি ট্রান্সপ্ল্যান্ট সফল ভাবে সম্পন্ন করেন ইউরোলজি বিভাগ।

৭ ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দীর্ঘ তিন মাস নেফ্রোলজি বিভাগের অধীনে ভর্তি থেকে ছাড়পত্র নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। একটি সফল ট্রান্সপ্ল্যান্টের জন্য নেফ্রোলজি বিভাগের সম্মানিত শিক্ষক ও চিকিৎসকরা যে কষ্ট করেন তা অনবদ্য মাইলফলক।

এই সফল ট্রান্সপ্ল্যান্ট সম্ভব হয়েছে নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ও প্রোভিসি (এডমিন) অধ্যাপক ডাঃ মুহাম্মাদ রফিকুল আলম স্যার, চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আছিয়া খানম ম্যাম, অধ্যাপক শহীদুল ইসলাম স্যার সহ অন্যান্য শিক্ষক বৃন্দের জন্য।
সফল ট্রান্সপ্ল্যান্টের সাথে যুক্ত ছিল ইউরোলজি বিভাগের ট্রান্সপ্ল্যান্ট ইউনিটের অধ্যাপক হাবিবুর রহমান ও ডাঃ তৌহিদ দীপু সহ সকল চিকিৎসক। আরও যারা যুক্ত ছিলেন তারা হলেন ডাঃ এরশাদ, ডাঃ রেমিন রাফি,ডাঃ সাইফুল,ডাঃ জাকির সুমন সহ অন্যান্য রেসিডেন্টবৃন্দ। তাদের পরিশ্রমের ফসল এই সফল ট্রান্সপ্ল্যান্ট।

ভালো থাকুক সালাউদ্দিন – রোজ লায়লা এবং বিদেশে সমুন্নত হোক বাংলাদেশের ভাবমূর্তি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

টাকায় থাকা ব্যাক্টেরিয়া-ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২২, শুক্রবার ডা. হুমায়ূন কবির প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, আই সি ডি ডি আর, বি। আর যাই করেন, অন্তত টাকা ধরবার পর সাবান, স্যানিটাইজার বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নেবেন। এই টাকায় ভাইরাস, ব্যাক্টেরিয়ারা কিলবিল করে বলা…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণ চিকিৎসক ও প্ল্যাটফর্মের দাবি

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মার্চ ২০২২, সোমবার বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারশ মানুষ মারা যাচ্ছে। তামাকজনিত এ মৃত্যু ও আর্থিক ক্ষতি রোধ করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ…

২১ মার্চ ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।