মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যারিয়ার

বাংলাদেশের চিকিৎসকদের অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ….

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ এপ্রিল ২০১৬, ৭:২৩ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশের চিকিৎসকদের অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ….
লেখার আকার

বাংলাদেশের চিকিৎসকদের অস্ট্রেলিয়াতে নেওয়ার উদ্যোগ নিয়েছেন পাঁচজন অস্ট্রেলিয়ান নাগরিক।

এই লক্ষ্যে তারা চিকিৎসকদের অস্ট্রেলিয়াতে নিয়ে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে ক্যারিয়ার শুরু করার জন্য কি কি করতে হবে এসব ব্যাপারে সহায়তা করবেন। এমনকি সেখানকার এএমসি পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা ছাড়াও চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় লিঙ্কেও সহায়তা করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে  তিনজন বাংলাদেশি অস্ট্রেলীয় নাগরিক রয়েছেন। তাদের আগামী ২৮ এপ্রিল ঢাকায় আসার কথা রয়েছে। ২৯ এপ্রিল দিনব্যাপী প্রশিক্ষণ দেবেন অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক চিকিৎসকদের।  তারা মনে করছেন, ভারতের উল্লেখযোগ্য চিকিৎসক অস্ট্রেলিয়াতে আসছেন। নার্সরা আসছেন। কাজ করছেন। এমনকি নিজেরা ক্লিনিকও প্রতিষ্ঠা করেছেন। যারা ক্লিনিক করছেন তাদের ওখানে আবার অন্য চিকিৎসক নিয়োগ করছেন। সেখান থেকেও ৪০ শতাংশ প্রফিট শেয়ার পাচ্ছেন। ভারতের চিকিৎসকরা এই সুযোগটা নিলেও বাংলাদেশের চিকিৎসকরা অনেকেই যথাযথ তথ্য না জানার জন্য ও কেমন করে কি করতে হবে সেটা না জানার জন্য অনেকেই অস্ট্রেলিয়াতে যাওয়ার সুযোগ থাকার পরও যেতে পারছেন না। তাদের সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে ডকলিঙ্ক ও ম্যানট্রোস এডুকেশন বাংলাদেশ। তারা আগামী ২৯ এপ্রিল ঢাকার ধানমন্ডি ক্লাবে দেশের হবু চিকিৎসক, চিকিৎসক ও যারা বিশেষজ্ঞ এমন চিকিৎসকদের এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য এক সেমিনারের আয়োজন করেছে। তারা প্রথম পর্যায়ে এই অনুষ্ঠান করলেও পরে তারা ধারাবাহিকভাবে কয়েকটি ধাপে চিকিৎসকদের প্রশিক্ষণ দেবেন। ওই প্রশিক্ষণ দেওয়ার পর চিকিৎসকরা অস্ট্রেলিয়াতে না গিয়ে ভারতে গিয়েই এএমসি পরীক্ষায় অংশ নিতে পারবে।

ভাইবা পরীক্ষা ছাড়া সব পরীক্ষা ভারতে দেবে।এর সঙ্গে সম্পৃক্ত এস সায়ীদ বলেন, বাংলাদেশে এএমসির প্রস্তুতি নিয়ে ভারতে গিয়ে পরীক্ষা দেওয়া ভালো। কারণ এখানে কেউ পড়তে এলে ও এখানে এসে সব কিছু করলে তখন তার এরচেয়ে বেশি ব্যয় হয়। ব্যয়ের পাশাপাশি সময়েরও ব্যাপার আছে। এই জন্য সব মিলিয়ে সময় লাগবে এক বৎসর। প্রথম পর্বের পরীক্ষা দিতে সময় লাগবে তিনমাস। ২য় পর্ব পরীক্ষা, সেখানে পাস করার ও এরপর চাকরি পাওয়া পর্যন্ত সব মিলে আরও নয় মাস লাগবে।

সৌজন্যঃ  আমাদের সময়.কম

ট্যাগ:amc
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

এখন থেকে তিন বারের বেশি দেওয়া যাবে না বিসিএস পরীক্ষা

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ একজন পরীক্ষার্থী তিনবারের বেশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা দিতে পারবে না, এমন বিধি সংযোজন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত এক সংবাদ…

২৪ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহী চিকিৎসকদের জন্য ভার্চুয়াল সেশনের আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, ২৫শে জানুয়ারি ২০২১, সোমবার যুক্তরাষ্ট্রে মেডিসিন বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী থাকে অনেক চিকিৎসক। কিন্তু অনেক সময়ই যথাযথ গাইডলাইনের অভাবে অনেকেই বুঝতে পারেন না এমবিবিএস বা এমডি ডিগ্রীর পর যুক্তরাষ্ট্রে কিভাবে রিসার্চ বা ফান্ডিং বা অন্যান্য…

২৫ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

ক্যারিয়ারের জন্য আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?

প্ল্যাটফর্ম নিউজ, ২ নভেম্বর ২০২০, সোমবার ডা. মো. সাজেদুর রহমান শাওন এমবিবিএস, এমপিএইচ, এমএসসি, এফআরএসপিএইচ, এপিডেমিওলজিস্ট & পাবলিক হেলথ রিসার্চার। মাইকেল জর্ডান NBA তে খেলা শুরু করার দ্বিতীয় বছরে তার পায়ে ফ্র‍্যাকচার হয়। ট্রিটমেন্ট শেষ হলেও আগের অবস্থায় সম্পূর্ণ ফিরে…

২ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

৭৫টি মন্তব্য

  1. sobai to seminar e attend korte parbena so jara jabe tara pore details informative akta post platform e diye dile sobar upokar hobe:)

  2. i want to attend the seminar i have amc part 1 exam on 16th april . my mobile number 01670636131

  3. ব্যাপারটার সত্যতা এবং অংশগ্রহণের প্রসিডিউর সম্পর্কে কাইন্ডলি একটু বলুনঃ মোহিব নীরব , Marufur Rahman Opu , Yasir Arafat

  4. নিশ্চিত ভাবে জানা নেই, খোঁজ নিয়ে জানাতে পারবো

    1. ভাইয়া শেয়ার করার পর অনেকেই প্রশ্ন তুলছে! 🙁

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।