মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পাবনা মেডিকেল কলেজে উদযাপিত হলো বিজয় দিবস ও শীতকালীন পিঠা উৎসব

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ২:২৪ · হালনাগাদ: ৩ জানুয়ারি ২০২০ · ২ মিনিটে পড়ুন
বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পাবনা মেডিকেল কলেজে উদযাপিত হলো বিজয় দিবস ও শীতকালীন পিঠা উৎসব
লেখার আকার

১৭ ডিসেম্বর, ২০১৯

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল পাবনা মেডিকেল কলেজে চলে নানা আয়োজন। কলেজ সেজে উঠে লাল সবুজের আলোকসজ্জায়। সকাল ৮.৩০ ঘটিকায় ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দদের একটি র‍্যালি কলেজ থেকে পাবনা জেলা মুক্তমঞ্চের দিকে যায়। পাবনা জেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়। তারপর সকাল ১০.১৫ মিনিটে ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

রচনা প্রতিযোগিতা সমাপ্তির পরপরই বিজয় দিবস উপলক্ষে পাবনা মেডিকেল কলেজ এর শিক্ষার্থীদের উদ্যোগে শীতকালীন এক পিঠা উৎসবের আয়োজন করা হয়। পাবনা মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক নিরঞ্জন চন্দ্র বসাক এ আয়োজনের উদ্বোধন করেন। অনুষ্ঠান আয়োজনে তাদের সহযোগিতা করেন ৮ম, ৯ম, ১০ম এবং ১১তম ব্যাচের শিক্ষার্থীগণ। এতে ক্যাম্পাসের সকল শিক্ষকগণ, ছাত্রছাত্রী এবং স্টাফগণ অত্যন্ত আনন্দের সাথে অংশগ্রহণ করেন। ক্যাম্পাস পরিণত হয় প্রাণের মিলনমেলায়। ২৩ রকমের শীতের পিঠা, কাগজের ঘুড়ি, মাটির বাসনপত্রে আলপনা, ফটোফ্রেম ইত্যাদি সামগ্রীতে তারা তাদের পিঠার স্টলটি আকর্ষণীয় ভাবে সাজিয়ে তোলেন। একঘেয়েমির মেডিকেল পড়াশুনায় ছাত্রছাত্রীবৃন্দের এতো চমকপ্রদ আয়োজনের শিক্ষকগণ ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন ভবিষ্যতে এ ক্যাম্পাসে এরকম অভিনব আয়োজনের মাধ্যমে ছোট-বড়দের মধ্যে বৈষম্য দূর ও সম্পর্ক সুদৃঢ় হবে।

পিঠা উৎসব শেষে বেলা ১২.০০ ঘটিকায় তানিজা হায়দার সম্মেলন কক্ষ, পাবনা মেডিকেল কলেজে বিজয় দিবস উপলক্ষে একটি আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পাবনা মেডিকেল কলেজের সকল ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ উপস্থিত থাকেন এবং তাদের বক্তব্য রাখেন।

স্টাফ রিপোর্টার /নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।