মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

বন্ধ হয়ে যাওয়া আইচি মেডিকেল কলেজের ১৪০ জন শিক্ষার্থীকে মাইগ্রেশনের ব্যবস্থা করার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের 

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১:১০ · ১ মিনিটে পড়ুন
বন্ধ হয়ে যাওয়া আইচি মেডিকেল কলেজের ১৪০ জন শিক্ষার্থীকে মাইগ্রেশনের ব্যবস্থা করার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের 
লেখার আকার

সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

বন্ধ হয়ে যাওয়া বেসরকারি আইচি মেডিকেল কলেজে বিভিন্ন বর্ষে অধ্যয়নরত ১৪০ জন শিক্ষার্থীকে মাইগ্রেশনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

গত বুধবার (৯ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার সিনিয়র সহকারী সচিব সাইনী আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, “উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ স্মারকের পরিপ্রক্ষিতে জানানো যাচ্ছে যে, ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২’ এর ২৪ (১) ও ২৪ (৬) ধারা অনুযায়ী কোনো মেডিকেল কলেজের অনুমোদন স্থগিতের বা বাতিলের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্থের সম্ভাবনা হলে সরকার সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে পরামর্শক্রমে শিক্ষার্থীদের মাইগ্রেশনের ব্যবস্থা করতে পারবে মর্মে উল্লেখ রয়েছে।

এমতাবস্থায়, একাডেমিক কার্যক্রম বন্ধকৃত বেসরকারি আইচি মেডিকেল কলেজ, ঢাকা এর বিভিন্ন বর্ষের ১৪০ জন শিক্ষার্থীকে সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে পরামর্শক্রমে অন্যান্য মেডিকেল কলেজে মাইগ্রেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’।”

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো আদেশের অনুলিপি অবগতির জন্য স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব, সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে প্রেরণ করা হয়েছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।