মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
গুনী মানুষ

বক্ষব্যাধির অন্যতম জার্নাল লাঙ ইন্ডিয়া’র আন্তর্জাতিক সদস্য ডা. মোহাম্মদ আজিজুর রহমান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ এপ্রিল ২০১৬, ১০:৩১ · ২ মিনিটে পড়ুন
বক্ষব্যাধির অন্যতম জার্নাল লাঙ ইন্ডিয়া’র আন্তর্জাতিক সদস্য ডা. মোহাম্মদ আজিজুর রহমান
লেখার আকার

ইন্ডিয়ান চেস্ট সোসাইটির অফিসিয়াল জার্নাল ‘লাঙ ইন্ডিয়া’র সম্পাদকীয় পরিষদে (ফরেন) সদস্য হয়েছেন বাংলাদেশের ডা. মোহাম্মদ আজিজুর রহমান।

তিনি বেসরকারি একটি হাসপাতাল ও মেডিকেল কলেজের রেসপাইরেটোরি মেডিসেন বিভাগের সহযোগী অধ্যাপক।এছাড়া তিনি  যুক্তরাষ্ট্রের জার্নাল অব পালমোনারি ও রেসপাইরোটরি মেডিসিনেরও আন্তর্জাতিক সদস্য।

মূলত, ‘লাঙ ইন্ডিয়া’ ১৯৮২ সালের ৭ই  ৭ ফেব্রুয়ারি তাদের যাত্রা শুরু করে। এর লক্ষ্য গবেষণা প্রতিবেদন, সাম্প্রতিক সময়ের বিশ্বব্যাপী চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত অগ্রগতির খবর প্রকাশ ও চিকিৎসকদের একত্রিত করে দ্রুত যোগাযোগ নিশ্চিত করা।এছাড়াও এই ম্যাগাজিনে পালমোনোলজি, রেসপাইরেটোরি মেডিসিন, থোরাসিক সার্জারি, লাঙ ডিজিজ (ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ, অ্যাকিউট বক্ষব্যাধি ইঞ্জুরি, অ্যাকিউট রেসপাইরেটোরি থেরাপি) ইত্যাদি সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

বাংলাদেশ থেকে ডা. আজিজুর রহমান বিশ্বের অন্যতম বক্ষব্যাধি সোসাইটি লাঙ ইন্ডিয়ার আন্তর্জাতিক এডিটোরিয়াল বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া এ পদে বিশ্বের বিভিন্ন দেশের ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার লাঙ ইন্ডিয়ার এডিটোরিয়াল বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। ডাক্তার আজিজুর রহমানের এই অর্জনের মাধ্যমে বাংলাদেশে বক্ষব্যাধি চিকিৎসক ও রোগীরা উপকৃত হবেন বলে সকলেই আশা রাখছেন।

লাঙ ইন্ডিয়ার এডিটোরিয়াল বোর্ডের সদস্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে ডা. আজিজুর রহমান   বলেন, গত নভেম্বরে লাঙ ইন্ডিয়া আমাকে আন্তর্জাতিক এডিটোরিয়াল বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত করেন। যা আমার জন্য সম্মানজনক প্রাপ্তি। কারণ, আমাদের পাশ্ববর্তী দেশ ভারত চিকিৎসা খাতে খুবই অগ্রসর ও উন্নতি সাধন করেছে। দেশটির বক্ষব্যাধি চিকিৎসকদের সবচেয়ে বড় ও মানসম্মত ম্যাগাজিন লাঙ ইন্ডিয়ার আন্তর্জাতিক সদস্য পদে বিশ্বের দশটি দেশের বিশেষজ্ঞ চিকিসকদের নির্বাচিত করা হয়। আমি এই ম্যাগাজিনের ১০ম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি।

তিনি বলেন, বক্ষব্যাধি শ্বাসতন্ত্র সংক্রান্ত রোগ এবং এর চিকিৎসা পদ্ধতি ও গবেষণা সম্পর্কেজানা যায় এই ম্যাগাজিনের মাধ্যমে। ফলে আমি মনে করি আমার ব্যক্তিগত উৎকর্ষ সাধনসহ বাংলাদেশের বক্ষব্যাধি চিকিৎসকদের পেশাগত উৎকর্ষ সাধন ও রোগীদের জন্য উন্নত সেবার দরজা আরও প্রসারিত হবে।

সুত্র ঃ বিবিসি বার্তা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।