মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

ফেসবুক পোস্টের জের ধরে চেম্বারে লাঞ্ছনার শিকার নারী চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪০ · ১ মিনিটে পড়ুন
ফেসবুক পোস্টের জের ধরে চেম্বারে লাঞ্ছনার শিকার নারী চিকিৎসক
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিকিৎসক অর্পিতা রায় এবং তাকে ঘিরে থাকা উত্তেজিত জনতা
লেখার আকার

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়ায় এক নারী চিকিৎসককে লাঞ্ছিত করা হয়েছে। লাঞ্ছনার শিকার চিকিৎসকের নাম অর্পিতা রায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিকিৎসক অর্পিতা রায় এবং তাকে ঘিরে থাকা উত্তেজিত জনতা

এর আগে চিকিৎসক অর্পিতা রায় নুরুজ্জামান কাফিকে নিয়ে নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) লিখেন, “লুচ্চামি করলো কাফি আর বাড়ি ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হলো তার পরিবার”।

জানা গেছে, এই পোস্টের জের ধরেই তার চেম্বার হামলা করে তাকে লাঞ্ছিত করেছে উত্তেজিত জনতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, একদল উত্তেজিত জনতা তার চেম্বারে এসে কড়া ভাষায় তার পোস্ট দেয়ার কারণ জানত চাইছেন, কৈফিয়ত চাচ্ছেন। এসময় উত্তেজিত কয়েকজনকে তার টেবিল চাপড়াতেও দেখা গেছে।

ভিডিওতে দেখা গেছে, ভুক্তভোগী চিকিৎসক বেশ কয়েকবার উত্তেজিত জনতাকে বুঝানোর চেষ্টা করেছেন – তিনি কাফিকে (নুরুজ্জামান কাফি) খারাপভাবে উপস্থাপন করেননি। বরং তার কৃতকর্মের জন্য তার পরিবারের বাড়ি পুড়িয়ে দেয়াকে তিনি সমর্থন করেন না। কিন্তু উত্তেজিত জনতা এরপরও ক্ষান্ত হয়নি!

এক পর্যায়ে চিকিৎসক অর্পিত রায় উত্তেজিত জনতার কাছে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হন এবং তার সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) দেয়া পোস্টটি সরিয়ে নেন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।