মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্ল্যাটফর্ম রংপুর জোনের উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন ও স্বাস্থ্য সেবা কর্মসূচি

গত ১০ আগস্ট,২০১৯ খ্রিঃ রোজ শনিবার প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি, রংপুর জোন কর্তৃক
“বন্যা কবলিত প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ এবং বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা ও ঔষধ সরবরাহ,রক্তচাপ পরীক্ষা এবং ডেঙ্গু সচেতনতা বিষয়ক ফ্রি হেলথ্ ক্যাম্পেইন” এর আয়োজন করা হয়।


উক্ত হেলথ্ ক্যাম্পেইনে প্ল্যাটফর্ম রংপুর জোনের পক্ষ থেকে রংপুর মেডিকেল কলেজ,রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও অতিথি সদস্য হিসেবে গ্রীনলাইফ মেডিকেল কলেজ থেকে একজন শিক্ষার্থীও অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের প্রত্যন্ত সমিতিরপাড়া গ্রামে আয়োজিত হয়।

প্রোগ্রামটি সকাল ৯ ঘটিকায় শুরু হওয়ার কথা থাকলেও সকল সরঞ্জামাদি নিয়ে গাড়িতে ওঠা,ত্রাণ পিকআপে নেওয়া এবং পথে হঠাৎ হঠাৎ বৃষ্টির সম্মুখীন হওয়ার কারণে টিম প্ল্যাটফর্ম-এর সেখানে পৌছাতে প্রায় ১০.৩০ ঘটিকা বেজে যায়।
তারপর বেলা ১১.০০ ঘটিকা থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়ির আঙ্গিনায় ডা. নিহার রঞ্জন সরকার স্নেহাশিস-এর উপস্থিতিতে শরীফুল ইসলাম বাধন-এর নেতৃত্বে ৯ সদস্যের টিম প্ল্যাটফর্ম এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের তত্বাবধানে ১০০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়।
সেখানে প্রতি প্যাকেটে ত্রাণ হিসেবে ছিল চাল,ডাল,আটা,তেল,চিনি,স্যালাইন এবং পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।

উক্ত ত্রাণ বিষয়ক কার্যক্রমে টিম প্ল্যাটফর্মকে যৌথভাবে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া রংপুরের পীরগাছা উপজেলার কিছু কৃতি শিক্ষার্থী এবং তাদের ভলান্টিয়ার দল।
তারপর দুপুর ১২.৩০ ঘটিকা থেকে টিম প্ল্যাটফর্মের সম্পূর্ণ একক তত্ত্বাবধানে পরবর্তী কার্যক্রম
“বন্যা পরবর্তী চিকিংসা ও ঔষধ সরবরাহ এবং রক্তচাপ পরীক্ষা” হেলথ্ ক্যাম্পেইন শুরু হয়; যা দুপুর ১২.৩০ ঘটিকা থেকে একটানা বিকেল ০৪.৪৫ ঘটিকা পর্যন্ত চলে।
যেখানে টিম প্ল্যাটফর্ম কর্তৃক অসংখ্য রোগীর স্বাস্থ্য পরীক্ষা এবং ডা. নিহার রঞ্জন সরকার স্নেহাশিস-এর প্রেসক্রিপশন অনুযায়ী পরামর্শ প্রদান করা হয়। সেই সাথে প্রয়োজনীয় ঔষধও সরবরাহ করা হয়।

উক্ত কার্যক্রম শেষে বন্যা পরবর্তী রোগের সচেতনতা ও ডেঙ্গু সচেতনতা বিষয়ে স্থানীয়দের মাঝে পরামর্শ প্রদান করা হয়। পরিশেষে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিকেল ৫ ঘটিকায় উক্ত কার্যক্রমের সফল সমাপ্তি ঘটে।

এখানে উল্লেখ্য যে, উক্ত কার্যক্রমে স্থানীয় সম্মানিত ইউ.পি. মেম্বার ও প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকসহ আরো অন্যান্য ব্যাক্তিবর্গও উপস্থিত ছিলেন।

ছবিঃ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।