মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ · ৫ জমাদিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

প্ল্যাটফর্মের ৫ম-জয়ন্তীতে ৭ম-ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজে

ওয়েব টিমপ্রকাশ: ৩ অক্টোবর ২০১৮, ১:৫৩ · ২ মিনিটে পড়ুন
প্ল্যাটফর্মের ৫ম-জয়ন্তীতে ৭ম-ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজে
লেখার আকার

এমবিবিএস এর পর কি করবেন! হতাশা যেমন আছে, পথও তেমন অনেক। ক্লিনিশিয়ান নাকি রিসার্চার!


কিশোরগঞ্জ জোনে চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্যারিয়ারের নানা দিক নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল, ৭ম প্ল্যাটফর্ম ক্যারিয়ার সেমিনার।

গত ২৬ শে সেপ্টেম্বর, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজে সেমিনারটি অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে অংশ নেয় বৃহত্তর ময়মনসিংহে অবস্থানরত শিক্ষার্থীরা এবং মেডিকেল কলেজটির সকল বিভাগের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

৭ম প্ল্যাটফর্ম ক্যারিয়ার সেমিনারে, প্রধান অতিথি ছিলেন,ফার্স্ট লেডি মাননীয়া রাশিদা হামিদ এবং সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. এ.এন.এম নাওশাদ খান।

সেমিনারে ক্যারিয়ার বিষয়ের উপর কি-স্পিকার ছিলেন, ডা. মোহিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে প্ল্যাটফর্মের কো-ফাউন্ডার ডা. আহমেদুল হক কিরন প্ল্যাটফর্ম নিয়ে কিছু কথা বলেন এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করেন, প্ল্যাটফর্ম টিমকে উক্ত কলেজে আমন্ত্রন জানানোর জন্য।

পরবর্তীতে প্ল্যাটফর্ম ফাউন্ডার, ডা. মোহিব নিরব ড্র ইউর ড্রিম শিরোনামে অনুপ্রেরনা মূলক বক্তব্যের মাধ্যমে, দেশেই ক্যারিয়ার তৈরির উপর দিকনির্দেশনা মূলক সেশন পরিচালনা করেন।

ইউএসএমএলি, প্ল্যাব, এএমসি সহ বিভিন্ন দেশে চাকরির সুযোগ ও প্রক্রিয়া নিয়ে সেশন পরিচালনা করেন প্ল্যাটফর্ম ক্যারিয়ার উইং এর কো-অর্ডিনেটর জাহিদ হাসান৷ অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন প্ল্যাটফর্মের সাংগঠনিক সম্পাদক আরাফাত তান্মুম এবং প্ল্যাটফর্ম এক্সেকিউটিভ সদস্য ও প্ল্যাটফর্মের উক্ত ক্যাম্পাস প্রতিনধি মাহবুবুল হক।

সেমিনার শেষে, অধ্যক্ষ অধ্যাপক ডা. এ.এন.এম নাওশাদ খানকে কৃতজ্ঞতা স্বরুপ শুভেচ্ছা সূচক স্মারক উপহার দেন, প্ল্যাটফর্ম সভাপতি ডা. নিলয় শুভ এবং সাধারন সম্পাদক ফারিজ শেখ। তারপর, অধ্যক্ষ অধ্যাপক নাওশাদ খান স্মারক তুলে দেন, অংশগ্রহনকারী স্পিকারদের মাঝে।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রতিনিধি ও এক্টিভিষ্ট এস. এম রাকিব, ব্রাক্ষ্মনবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিনিধি ও এক্টিভিষ্ট আয়েশা মজুমদার।

প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের অংশ হিসেবে, ২৬ সেপ্টেম্বর ৭ম প্ল্যাটফর্ম ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য ২৬ সেপ্টেম্বর প্ল্যাটফর্মের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীরও দিবস। তাই সেমিনার শেষে, প্ল্যাটফর্ম টিমের অংশগ্রহনে অধ্যক্ষ স্যার, কেক কেটে প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।