মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

প্ল্যাটফর্মের আয়োজনে সাধারণ চর্ম রোগ বিষয়ক ওয়েবিনার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ জুলাই ২০২০, ৪:২৫ · ১ মিনিটে পড়ুন
প্ল্যাটফর্মের আয়োজনে সাধারণ চর্ম রোগ বিষয়ক ওয়েবিনার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুলাই, ২০২০, সোমবার

বাংলাদেশের মানুষের সাধারণ কিছু রোগের মধ্যে অন্যতম হচ্ছে চর্ম রোগ। জেনারেল প্র‍্যাক্টিস করার ক্ষেত্রে এই রোগগুলো সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চর্ম রোগ (ত্বকের রোগ) কি?

ত্বক বা চামড়া হল সুরক্ষাদায়ক এবং মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ। ত্বকে অস্বস্তি সৃষ্টিকারী যে কোন উপাদান থেকে ফোলাভাব, চুলকানি, জ্বালা এবং লালচেভাব দেখা দেয়, যা ত্বকের আকারকে প্রভাবিত করে। অসুখ অথবা সংক্রমণের কারণেও ত্বকে পরিবর্তন দেখা দিতে পারে। ত্বকের পিগমেন্ট, সংবেদনশীলতা, আঁশের মতো ছাল ওঠা বৃদ্ধি/হ্রাস থেকে শুরু করে ফোস্কা, মাংসপিণ্ড, ফুসকুড়ি আকারে চর্মরোগ দেখা দিতে পারে।

চর্ম রোগ সম্পর্কে জানাতে  “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি”– চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে  আগামী ১৭ জুলাই, ২০২০ একটি ওয়েবিনার আয়োজন করা হবে, সময় রাত ৮:৩০ থেকে ১০.০০ টা।

এতে বক্তব্য রাখবেন প্রফেসর ডা. মোহাম্মদ রোকন উদ্দিন, ত্বক ও যৌন রোগ বিশেষজ্ঞ, এনাম মেডিকেল কলেজ,  সাধারণ সম্পাদক, বোর্ড অফ ট্রাস্টি এবং ইসি, বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট, ডিরেক্টর, বাংলাদেশ স্পেশাাইজড হসপিটাল।

রেজিষ্ট্রেশন লিঙ্ক-

https://forms.gle/rFymLvo5Tt1bdo6J7

ট্যাগ:Skin and VD
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।