সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রেগন্যান্সিতে কোভিড-১৯ টিকা

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ই জানুয়ারি ২০২১, শনিবার

লেখাঃ ডা. ফাহমিদা রশীদ স্বাতি
সহকারী অধ্যাপক
গাইনি
চট্টগ্রাম মেডিকেল কলেজ।

টিভি খুললেই টিকার খবর; পত্রিকার পাতায় পাতায় টিকার খবর, মানুষের মুখে মুখে টিকা পাবার ও নেয়ার খবর- সাথে আবার টিকার সাথে জড়িত টাকার খবর!!!

যারা প্রেগন্যান্ট বা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তারা এসময় সবচেয়ে আতংকে। শুধু নিজের জন্য নয়, অনাগত সন্তানের সুস্থতার জন্য। মনে মনে আশা করে আছে তারা- টিকা পাবে তো!? পেলেও নিতে পারবে তো?

তাদের হতাশ করছি আজকে।
চলতি মাসের ১২ তারিখে প্রকাশিত RCOG, CDC এর তথ্য মতে-
শুধুমাত্র কিছু কিছু প্রেগন্যান্ট মহিলাকে কোভিড টিকা দেয়া যাবে। তারা হলো- যাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি বা যারা ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার সাথে জড়িত বা যারা ঝুঁকিপূর্ণ সমাজসেবী বা যাদের এমন কোন রোগ আগে থেকে আছে যার কারণে করোনা হলে তাদের জীবন ঝুঁকিপূর্ণ হবে।

এখনো পর্যন্ত প্রেগন্যান্ট মহিলা ও ব্রেস্ট ফিডিং এর উপর টিকার ট্রায়াল শেষ হয়নি। তারপরও একজন প্রেগন্যান্ট মহিলা টিকা নিবে কিনা, তা তার নিজস্ব সিদ্ধান্ত। তবে তা হওয়া উচিত টীকার সব রকম তথ্য জানার পরে।

টিকা নেওয়ার ব্যাপারে যেসব তথ্য অবশ্যই জানা উচিত–
– টিকা নিলে গর্ভবতী মায়েরা হয়তো করোনা ভাইরাস এ এক্সপোজার হতে পারে।
-এতে, তাদের ও গর্ভস্থ শিশুর কোভিড হতে পারে।
-টিকা ও প্রেগন্যান্সির উপর গবেষণা তথ্য নাই এখনো।

কাদের টিকা দেয়া যাবে?
এখন পর্যন্ত গবেষণা মতে নীচে উল্লেখিত প্রেগন্যান্ট মহিলারা টিকা নিতে পারবে-
১. যারা ঝুঁকিপূর্ণ কোন রোগে ভুগছে যার কারণে কোভিড হলে তীব্র কোভিড হবার ঝুঁকি আছে।
২. স্বাস্থ্য ও সমাজসেবা কর্মী- যাদের কোভিড হবার তীব্র সম্ভাবণা আছে।

যে সব রোগ থাকলে ঝুঁকিপূর্ণ বলা হয়–
১. অঙ্গ প্রতিস্থাপন।
২. ক্যান্সার চিকিৎসারত।
৩. বোনম্যারো বা স্টেমসেল প্রতিস্থাপিত হয়েছে গত ৬ মাসের মধ্যে এমন কেউ।
৪. ফুসফুসের তীব্র কোন রোগ। যেমন- সিস্টিক ফাইব্রোসিস, তীব্র এ্যাজমা।
৫. যেসব কারণে শরীরে প্রদাহের ঝুঁকি বাড়ে। যেমন- এইডস, রক্তের সিকল সেল রোগ।
৬. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এমন কোন ওষুধ যদি খায় যার কারণে ইনফেকশনের ঝুঁকি বাড়ে।
৭. যদি কারো প্লীহা না থাকে।
৮. ডাউন সিনড্রোম এর রোগী।
৯. কিডনির তীব্র কোন সমস্যা বা কেউ যদি ডায়ালাইসিসরত থাকে।
১০. তীব্র হৃদরোগ।
১১. যদি কোভিড চিকিৎসা টীম মনে করে প্রেগন্যান্ট মহিলার এমন কোন সমস্যা রয়েছে যার কারণে কোভিড টিকা নেয়া উচিত।

গর্ভাবস্থায় উপরের যে কোন কারনে টিকা নিলেও তার নীচের নিয়মগুলো পালন করে যেতে হবে।  যেমন-

১.  মাস্ক পরা
২.  সামাজিক দুরত্ব বজায় রাখা
৩.  জনসমাগম পরিহার
৪.  বারে বারে হাত ধোয়া

প্রেগন্যান্সির আগে টিকার সুবিধাঃ
গর্ভাবস্থায় করোনা হওয়া ঝুঁকিপূর্ণ। গবেষণায় দেখা গেছে, প্রেগন্যান্ট মহিলার কোভিড হলে তাদের হাসপাতালে ভর্তি লাগে বেশি, তাদের তীব্র কোভিড হবার সম্ভাবনাও বেশি(বিশেষ করে কেউ যদি গর্ভাবস্থার শেষ ভাগে থাকে)। তাদের অনেকের সঠিক সময়ের আগেই প্রসব হবার সম্ভাবনাও বেড়ে যায়। দেখা যায় যেসব গর্ভবতীর আগে থেকেই অন্য কোনো রোগ আছে তাদের তীব্র কোভিড হবার সম্ভাবনা বেশি। এসব কারণে যারা প্রেগন্যান্ট হবার কথা চিন্তা করছেন, তারা আগেভাগেই কোভিড টিকা নিয়ে নিলে ঝুঁকির সম্ভাবনা কমে যায়।

টিকার আগে করোনা টেস্ট করানোর দরকার নাই যদি না তার উপসর্গ থাকে। যারা টিকা নেয়ার পর বাচ্চা নেয়ার পরিকল্পনা করছে তাদের সন্তান ধারণের চেষ্টা করতে কোনো বাধা নাই – যদি সে mRNA টিকা নিয়ে থাকে।

টিকায় কি করোনা হয়?
এক কথায় উত্তর -“না”। কেননা, এই টিকায় কোনো জীবিত করোনা ভাইরাস থাকে না। এটা mRNA টিকা। এ টিকায় এমন কোনো উপযোজক নাই যা গর্ভাবস্থায় মা ও অনাগত সন্তানের ক্ষতি করবে। করোনা টিকা ছাড়াও আরো যে সব নন-লাইভ টিকা আছে সেগুলোও প্রেগন্যান্সিতে নিরাপদ। যেমনঃ হুপিং কাশির, ইনফ্লুয়েঞ্জার টিকা।

গর্ভবতীদের উপর কোন গবেষণা লব্ধ ফলাফল নাই এখন পর্যন্ত। গর্ভবতীদের উপর এ টিকা কাজ করে কিনা অথবা নিলে এবরশন কিংবা গর্ভস্থ শিশুর শারীরিক কোন সমস্যা হবে কিনা সে ব্যাপারেও কোন সঠিক তথ্য জানা যায় নি। তবে এখনো পর্যন্ত যাদের দেয়া হয়েছে তা থেকে প্রাপ্ত তথ্যমতে এটি কার্যকর ও নিরাপদ।

টিকার পার্শ্ব প্রতিক্রিয়াঃ
১. ইনজেকশন এর জায়গায় প্রদাহ
২. মাথাব্যথা
৩. দুর্বলতা
৪. মাংসপেশির ব্যথা
৫. জ্বর
৬. জয়েন্ট ব্যথা

এই ২০২১ এর শুরুতে একটাই প্রার্থনা- পৃথিবী করোনামুক্ত হোক, বিজ্ঞানীরা এমন কোভিড টিকা তৈরি করুক যা মা ও অনাগত শিশু দুজনকেই করোনা প্রতিরোধ ক্ষমতা দিবে।সেদিনের অপেক্ষায় পুরো পৃথিবী।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।