শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পালিত হলো “জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২০”

প্ল্যাটফর্ম নিউজ, ৩ নভেম্বর ২০২০, মঙ্গলবার

“আমার রক্ত শত ধমনীতে আনবে নতুন প্রাণ,
অন্ধ আঁখিতে রোশনাই জ্বালাতে করব দৃষ্টি দান।”
এই স্লোগানে গতকাল ২রা নভেম্বর, সোমবার পালিত হলো “জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস”। ১৯৭৮ সালের ২ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকে ‘সন্ধানী’ প্রথমবারের মতো “স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি”র আয়োজন করে। যেখানে কিনা ২৭ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেছিলেন। পরবর্তীতে ১৯৯৬ সালে এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং “সন্ধানী কেন্দ্রীয় পরিষদ” ও “সন্ধ্যানী জাতীয় চক্ষুদান সমিতি” এর সম্মিলিত উদ্যোগে দিনটিকে “জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস” হিসেবে প্রতি বছর পালন করা হয়।

গত ২ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২০” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি। অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সভাপতিত্ব করেন জনাব মো. আব্দুল মান্নান, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আলী নূর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। আরো ছিলেন অধ্যাপক ডা. কণক কান্তি বড়ুয়া, ভাইস চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। ছিলেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি তানভীর হাসান ইকবাল, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ডা. মির্জা মিনহাজুল ইসলাম, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী জামাল এবং
ডা. মো. জয়নুল ইসলাম, মহাসচিব, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।

‘রক্ত বাঁচাবে জীবন, চক্ষু দেখাবে আলো’ এই প্রতিপাদ্য নিয়ে পালিত হওয়া দিবসটির উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং মানুষকে রক্ত ও চক্ষু দানে উৎসাহিত করা। রক্ত দানের মাধ্যমে রক্তদানকারী কোনো মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর পাশাপাশি নিজেও বিভিন্নভাবে উপকৃত হতে পারেন-
স্ক্রিনিংয়ের মাধ্যমে রক্তদাতা জানতে পারেন তিনি কোনো রোগে আক্রান্ত কিনা। কোনো সেন্টারে রক্তদান করলে দাতার প্রয়োজনে সেন্টার থেকেই রক্ত সরবরাহ করা হয়।
নিয়মিত রক্তদান করলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে, ফলে হার্ট ভালো থাকে এবং হার্ট অ্যাটাক, স্ট্রোক, উচ্চরক্তচাপ ইত্যাদির ঝুঁকি কমে।
উল্লেখ্য, পর পর ২ বার রক্তদানের সর্বনিম্ন বিরতি ১২ সপ্তাহ (৩ মাস)।

চক্ষুদানের ক্ষেত্রে জানতে হবে যে-
প্রাপ্তবয়স্ক যে কেউই চক্ষুদান করতে পারবেন।
চোখে ছানি পড়লেও যেহেতু কর্নিয়া ভালো থাকে তাই চক্ষুদান করা যায়।
ব্রেন ডেথের রোগী এবং লাইফ সাপোর্টে যাদের বাঁচিয়ে রাখা হয় তাদের কর্নিয়াও ভালো থাকে।
মৃত্যুর ৪-৬ ঘন্টার মধ্যে চক্ষুদানের জন্য সংগ্রহ করতে হবে।

স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে বর্তমানে রেড ক্রিসেন্ট, বাঁধন, কোয়ান্টাম, মেডিসিন ক্লাবের মতো অনেক সংগঠন যুক্ত হয়েছে। সংখ্যায় কম হলেও পাশাপাশি মরণোত্তর চক্ষুদানের ক্ষেত্রেও অনেকে উৎসাহী হচ্ছেন অনেকেই।

প্রতিবেদক
ওমাইমা আক্তার মারিয়া

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।