মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যারিয়ার

‘পাবলিক হেলথ বিষয়ে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ওয়েব টিমপ্রকাশ: ৮ জুলাই ২০১৮, ১১:৫২ · ২ মিনিটে পড়ুন
‘পাবলিক হেলথ বিষয়ে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
লেখার আকার

পাবলিক হেলথ বিষয়ে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার নিয়ে আমাদের অনেকেরই স্বচ্ছ ধারনা নেই। এই অজানা থেকেই আগ্রহ তৈরি হয় না অনেকরই। আবার যাদের হয়, আগ্রহ হারিয়ে ফেলে সঠিক দিক নির্দেশনার অভাবে।
এক্সিস মেডিকেল স্কুল,এপিডেমিওলজি ইনসাইড,মেন্টেড এবং প্ল্যাটফর্ম এর যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের থিয়েটারে, ৮ জুলাই,২০১৮ তারিখের বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত আয়োজিত হল, Higher Studies & Career In Public Health শিরোনামে, পাবলিক হেলথ বিষয়ে উচ্চশিক্ষা এবং দেশ ও দেশের বাইরে ক্যারিয়ারের দিক নির্দেশনা মূলক সেমিনার।

বর্তমান সময়ে বিশ্বব্যপী পাবলিক হেলথ নিয়ে গবেষণা ও ক্যারিয়ার বিষয়ক দিক নির্দেশনামূলক এই সেমিনার আয়োজিত হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ডাঃ সাজেদুর রহমান এর সঞ্চালনায়। ৮ জুলাই,২০১৮ তারিখের বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের থিয়েটারে সেমিনারটি এক্সিস মেডিকেল স্কুল,এপিডেমিওলজি ইনসাইড,মেন্টেড এবং প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগে আয়োজিত হয়। দেশের বিভিন্ন মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

ডাঃ সাজেদুর রহমান শাওন তার বক্তব্যে বর্তমানে তথ্য নির্ভর (ডেটা ডিপেন্ডেন্ট) গবেষনার নতুন দিক নিয়ে কথা বলেন। কিভাবে এই বিস্তৃতশীল গবেষনাক্ষেত্রে যুক্ত হয়ে ক্যারিয়ার গঠন করা যায়, সে বিষয়ে নিজের অভিজ্ঞতার আলোকে তিনি বক্তব্য রাখেন।
বাংলাদেশে পাবলিক হেলথ বিষয়ক সমস্যা ও সম্ভবনা নিয়েও বক্তব্য রাখেন ডাঃ শাওন।

উল্লেখ্য, ডাঃ সাজেদুর রহমান শাওন ঢাকা মেডিকেল কলেজ এর কে-৬৩ ব্যাচের ছাত্র ছিলেন। পরবর্তীতে এমপিএইচ সম্পন্ন করেন এবং বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার এপিডেমিওলজি বিষয়ে গবেষক হিসেবে আছেন।

সেমিনারের শেষভাগে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের নানান প্রশ্নের উত্তর দেন তিনি। উক্ত সেমিনারে অংশগ্রহণকারী কয়েকজন ডাক্তার এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, তারা অনুষ্ঠানটি উপভোগ করেছেন এবং পাবলিক হেলথ বিষয়ে অনেক অজানা এবং নতুন কিছু জানতে পেরেছেন বলে, অনুষ্ঠান শেষে মত প্রকাশ করেন।

সেমিনার আয়োজনের সাফল্যে সন্তুষ্ট আয়োজকরা। দেশের শিক্ষার্থীদের জন্য এমন আরো অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

এখন থেকে তিন বারের বেশি দেওয়া যাবে না বিসিএস পরীক্ষা

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ একজন পরীক্ষার্থী তিনবারের বেশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা দিতে পারবে না, এমন বিধি সংযোজন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত এক সংবাদ…

২৪ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহী চিকিৎসকদের জন্য ভার্চুয়াল সেশনের আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, ২৫শে জানুয়ারি ২০২১, সোমবার যুক্তরাষ্ট্রে মেডিসিন বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী থাকে অনেক চিকিৎসক। কিন্তু অনেক সময়ই যথাযথ গাইডলাইনের অভাবে অনেকেই বুঝতে পারেন না এমবিবিএস বা এমডি ডিগ্রীর পর যুক্তরাষ্ট্রে কিভাবে রিসার্চ বা ফান্ডিং বা অন্যান্য…

২৫ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

ক্যারিয়ারের জন্য আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?

প্ল্যাটফর্ম নিউজ, ২ নভেম্বর ২০২০, সোমবার ডা. মো. সাজেদুর রহমান শাওন এমবিবিএস, এমপিএইচ, এমএসসি, এফআরএসপিএইচ, এপিডেমিওলজিস্ট & পাবলিক হেলথ রিসার্চার। মাইকেল জর্ডান NBA তে খেলা শুরু করার দ্বিতীয় বছরে তার পায়ে ফ্র‍্যাকচার হয়। ট্রিটমেন্ট শেষ হলেও আগের অবস্থায় সম্পূর্ণ ফিরে…

২ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।