মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ · ৩ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

পতন হলো আরও এক নক্ষত্রের

Sarif Sahriarপ্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ৫:০৭ · ১ মিনিটে পড়ুন
পতন হলো আরও এক নক্ষত্রের
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ অক্টোবর ২০২০, শনিবার

আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ ২৪ অক্টোবর, শনিবার সকাল আটটা তিরিশ মিনিটে আদ্-দ্বীন উইমেন্স মেডিকাল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়সছিল ৮৫ বছর।

সকাল ১০টা ৪০ মিনিটে আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে রফিক-উল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপরে মরদেহ পল্টনের বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা দুইটার দিকে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে। তারপর বনানী কবরস্থানে তিনি চিরনিদ্রায় শায়িত হন।

ব্যারিস্টার রফিক-উল হক ভারতের দক্ষিণ কলকাতার চেতলা গ্রামে ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি আইন পেশায় আসেন। ১৯৯০ সালে অ্যাটর্নি জেনারেল নিয়োগপ্রাপ্ত হন। বর্নাঢ্য কর্মজীবনে তিনি সুনামের পাশাপাশি মানুষের ভালোবাসাও অর্জন করেন। পেশায় আইনজীবী হলেও তিনি স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিলেন, উপার্জিত প্রায় সব অর্থই দান করেছেন মানবকল্যাণে। আমৃত্যু চেয়ারম্যান ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশন এবং আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের।

তাঁর মৃত্যুতে সমাপ্তি ঘটলো একটি অধ্যায়ের, বাংলাদেশের মানুষ হারালো একজন অভিভাবককে।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।