মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

ন্যায্য দাবি আদায়ে চিকিৎসকদের সঙ্গে রাজপথে নামার ঘোষণা সারজিসের।

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ৭:২৬ · ২ মিনিটে পড়ুন
ন্যায্য দাবি আদায়ে চিকিৎসকদের সঙ্গে রাজপথে নামার ঘোষণা সারজিসের।
লেখার আকার

রবিবার, ২২ নভেম্বর, ২০২৪

ন্যায্য দাবি আদায়ে চিকিৎসকদের সঙ্গে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ রবিবার (২২ ডিসেম্বর) আন্দোলনকারী চিকিৎসকেরা অবরোধ কর্মসূচি শেষে সন্ধ্যায় শাহবাগ অবরোধ ছাড়ার সময় তিনি এ কথা বলেন।

ন্যায্য দাবিতে আন্দোলনকারী বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকদের দাবি, আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধি করতে হবে। এর মধ্যে চিকিৎসকদের কর্মবিরতি চলবে বলেও জানানো হয়েছে।

চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, আজ তাদের প্রতিনিধিদল আন্দোলন চলা অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকে বসেছিলেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। তাই তারা আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভাতা বৃদ্ধির আলটিমেটাম দিয়ে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে।

এ সময় সারজিস আলম বলেন, “আমরা পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। এই আন্দোলন শতভাগ যৌক্তিক। এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে। নবম গ্রেড সমমান সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছি।”

তিনি আরো বলেন, “আমরাও চাই বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণা আসতে হবে। যদি ঘোষণা না আসে, তাহলে চিকিৎসকদের সঙ্গে আমরাই রাজপথে নামবো।”

উল্লেখ্য যে, চিকিৎসকদের ন্যায্য দাবি আদায়ে কর্মসূচীর নেপথ্যে আছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।