মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

নোয়াখালীতে বন্ধ সাত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ৫:৩৩ · ২ মিনিটে পড়ুন
নোয়াখালীতে বন্ধ সাত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার
লেখার আকার

১৪ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক

সরকারী লাইসেন্স না থাকায় ও মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম দিয়ে প্যাথলজি পরীক্ষা চালানোয় গত কয়েকদিনে নোয়াখালীর সেনবাগ ও বেগমগঞ্জ এলাকায় সাতটি হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিকালে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমাদুল হাফিজ নাদিম এর অভিযানে মনোয়ারা জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে এবং হাসপাতালের পরিচালক শাহরিয়ার ফয়সালকে গ্রেপ্তার করে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়।

একইদিনে সন্ধায় অর্শ্ব,গেজ,পাইলস ইত্যাদির এক কোয়াক বা ভুয়া চিকিৎসককে আটক করে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। এম ইউ সবুজ(৪০) নামে ঐ ব্যক্তি দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিলেন।

জানা গেছে, এর আগে বুধবার লাইসেন্স না থাকায় বিভিন্ন স্থানে আরও ছয়টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার ব্যবস্থা করেছেন জেলা সিভিল সার্জন মোঃ মোমিনুর রহমান। বন্ধ করা হাসপাতালগুলো হচ্ছে সেনবাগ প্রাইভেট হাসপাতাল, লাইফ স্কয়ার হাসপাতাল, মায়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, এম এ লতিফ ডায়াবেটিক হাসপাতাল, আলিফ জেনারেল হাসপাতাল ও মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন মোঃ মোমিনুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন এবং তার জেলার নাগরিকদের সঠিক চিকিৎসার নিশ্চয়তার স্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। অভিযানে সহায়তা করার জন্যে তিনি তার কার্যালয়ের চিকিৎসক হোসেন মোঃ আরাফাত, জেলা ড্রাগ সুপার মাসুদুজ্জামান খান ও সুধাপুর ও বেগমগঞ্জ থানার পুলিশদের ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।