মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
কনফারেন্স নিউজ

নিম্নআয়ের মানুষের ২০ শতাংশ ব্যয় ওষুধের পেছনে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ৮:৩৭ · ৩ মিনিটে পড়ুন
নিম্নআয়ের মানুষের ২০ শতাংশ ব্যয় ওষুধের পেছনে
লেখার আকার

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

রোগাক্রান্ত মানুষকে প্রায়ই কিছু না কিছু ওষুধ খেতে হয়। নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতির বাজারে যেখানে সাধারণ মানুষের তিনবেলা আহারের জোগান দেওয়াই কষ্টকর, সেখানে জীবন রক্ষার জন্য দ্বিগুণ-তিনগুণ দামে ওধুষ কিনতে গিয়ে জীবন আরও ওষ্ঠাগত। দেশে এখন নিম্নআয়ের ৪০ শতাংশ মানুষের মোট আয়ের ২০ শতাংশ খরচ হচ্ছে ওষুধ কিনতেই। আর স্বাস্থ্যজনিত সবচেয়ে বেশি ব্যয় করতে হচ্ছে ক্যানসার এবং কিডনি রোগের পেছনে।

গতকাল শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) আয়োজিত ‘দি ইকোনমিক ইমপ্যাক্ট অব এলডিসি গ্র্যাজুয়েশন অন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যান্ড ইটস ইমপ্লিকেশন ফর ড্রাগ প্রাইসেস ইন দি লোকাল মার্কেট’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে এসব কথা তুলে ধরেন র‍্যাপিড চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক।

ড. এম এ রাজ্জাক বলেন, “দেশের মানুষের ওষুধ এবং স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সামগ্রিক ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৭৩ শতাংশ, যা বিশ্বব্যাপী একই খাতে গড় ব্যয়ের চেয়ে ১৭ শতাংশ বেশি। অপরদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী, মানুষের স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ার পেছনে বড় কারণ হলো গড় হিসাবে ১৬ দশমিক ২ শতাংশ পরিবারে কমপক্ষে একজন ক্যানসার কিংবা কিডনি রোগী রয়েছে। এই দুটো রোগের খরচ সাধারণত বেশি থাকে।”

তিনি আরো বলেন, “স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর দেশের ওষুধসহ বিভিন্ন পণ্যের দান বেড়ে যাবে। যার নেতিবাচক প্রভাব পরিবারের ওপর পড়বে। এতে দারিদ্র্য বেড়ে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ও সেবা খাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে ঢেলে সাজানোর পাশাপাশি অর্থায়ন বৃদ্ধি করতে হবে। দেশে গ্র্যাজুয়েশনের পর বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) শর্তের কারণে ওষুধ পণ্য রপ্তানিতে বিদ্যমান প্রণোদনা থাকবে না। এতে ওষুধ খাত থেকে ৬ দশমিক ৯ শতাংশ রপ্তানি আয় কমে যাবে। তবে এ খাতের বৈদেশিক আয় দেশের মোট রপ্তানি আয়ের তুলনায় একেবারে কম হওয়ায় অর্থনীতিতে তেমন প্রভাব পড়ার কথা নয়। তবে গ্র্যাজুয়েশনের পর অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডেন্টস (এপিআই) ৯৫ শতাংশ দেশীয়ভাবে উৎপাদন হবে। যা এই খাতের স্বাভাবিক সরবরাহ বিঘ্নিত ঘটা থেকে সুরক্ষায় ভূমিকা রাখবে।”

এর পূর্বে গত ৮ ফেব্রুয়ারি র‍্যাপিড চেয়ারম্যান ড. এম এ রাজ্জাকের সঞ্চালনায় এক অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান দাবি করেছিলেন, “এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী আমাদের বেশ কিছু ওষুধের বিদ্যমান সুযোগ-সুবিধা থাকবে না। এর মধ্যে ইনসুলিনসহ নতুন নতুন রোগের ওষুধ তৈরিতে ৮ গুণ পর্যন্ত খরচ বেড়ে যাবে। একই অনুষ্ঠানে সাবেক সিনিয়র সচিব শরিফা খান বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার শর্তে সুযোগ ২০২৯ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। তবে ওষুধের ক্ষেত্রে থাকবে না। এ ছাড়া তৈরি পোশাক খাতে ৬৬ শতাংশ সুবিধা নাও থাকতে পারে।”

জিএসকে বাংলাদেশের সাবেক সভাপতি মাসুদ খান প্যানেল বক্তা হিসেবে সেমিনারে বলেন, ওষুধের পেটেন্ট এবং ফার্মাসিউটিক্যাল যন্ত্রপাতি আমদানির জন্য বছরে কয়েক বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে।

অনুষ্ঠানে র‍্যাপিডের নির্বাহী পরিচালক অধ্যাপক ড আবু ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে ইয়াসির সিদ্দিকী, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ড সায়মা হক বিদিশা প্রমুখ।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ইন্দোনেশিয়ায় শুরু হল ‘দ্য ইউনিয়ন ওয়ার্ল্ড কনফারেন্স অন লাংস’

মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ইন্দোনেশিয়ার বালিতে আজ মঙ্গলবার শুরু হয়েছে ফুসফুস স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন 'দ্য ইউনিয়ন ওয়ার্ল্ড কনফারেন্স'। যক্ষ্মা ও ফুসফুসের রোগবিষয়ক আন্তর্জাতিক মোর্চা দ্য ইউনিয়ন ৫৫তম এই সম্মেলনের আয়োজন করেছে। সারা বিশ্বের তিন হাজারের বেশি প্রতিনিধি এ সম্মেলনে…

১২ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

সরকার কর্তৃক নির্ধারিত হবে বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মূল্য

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ নভেম্বর, ২০২০, সোমবার   সরকার হতে নির্ধারণ করে দেওয়া হবে বেসরকারি মেডিকেলের স্বাস্থ্য সেবার মূল্য। গত বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর সেবা পর্যালোচনার বিষয়ে মালিক ও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন মন্ত্রণালয়।…

২৩ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

দেশের সব জেলায় হবে ডায়ালাইসিস সেন্টার

১২ ফেব্রুয়ারি ২০২০: দেশের প্রতিটি জেলা হাসপাতালসহ সব মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। জেলা হাসপাতালগুলোতে ১০ শয্যা এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টারের জন্য ২৫৫ কোটি ২২ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন…

১২ ফেব্রুয়ারি ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।