মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

নারী চিকিৎসক অপহরণে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১ জানুয়ারি ২০২৫, ৭:২৪ · ১ মিনিটে পড়ুন
নারী চিকিৎসক অপহরণে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব
লেখার আকার

বুধবার, ০১ জানুয়ারি, ২০২৪

রাজশাহীতে নিজ বাসা থেকে অপহরণের শিকার নারী চিকিৎসক শাকিরা তাসনিম দোলাকে (২৬) উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছে ৪ অপহরণকারীকে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে পাবনা সদরের মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে র‍্যাব-৫ ও র‍্যাব-১২ এর যৌথ দল চিকিৎসকের অপহরণকারীদের গ্রেফতার করে।

আজ বুধবার (১ জানুয়ারি) বিকেলে র‍্যাব-৫ রাজশাহীর মিডিয়া উইংয়ের ল্যান্স করপোরাল শরিফ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার বামনডাঙ্গা গ্রামের আবু হানিফের ছেলে তানজিম খান তাজ ওরফে নীরব (৩০), তার সহযোগী পাবনার সুজানগর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের শহীদ মল্লিকের ছেলে সেলিম মল্লিক (৩৫), সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বড়ংগাইল গ্রামের মো. সোলায়মানের ছেলে সজিব হোসেন (২৩) ও পাবনার সুজানগর উপজেলার বদনপুর গ্রামের মৃত আমিন উদ্দিন মিয়ার ছেলে মাইক্রোবাস চালক আশরাফুল ইসলাম (৩৫)।

উল্লেখ্য যে, অপহৃত নারী চিকিৎসক রাজশাহী নগরীর চন্দ্রিমা এলাকার বাসিন্দা। তিনি ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে বিডিএস সম্পন্ন করেছেন।

গত সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে চন্দ্রিমা আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তার বাবা খুরশিদ ও তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে তার বাবাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার এ স্থানে ফেলে দেয় অপহরনকারীরা।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।